Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাধীনতা দিবসে সব রুটে কম চলবে মেট্রো

স্বাধীনতা দিবসে বদল হচ্ছে মেট্রো পরিষেবায়। আগামী ১৫ অগস্ট অন্যান্য দিনের তুলনায় কলকাতায় চলবে কম সংখ্যক মেট্রো।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসে বদল হচ্ছে মেট্রো পরিষেবায়। আগামী ১৫ অগস্ট অন্যান্য দিনের তুলনায় চলবে কম সংখ্যক মেট্রো। কলকাতা মেট্রোর তরফে এই খবর জানান হয়েছে। তবে দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে (Independence Day 2022) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৮৮টি মেট্রো চলবে। ট্রেনের সংখ্যা কমানো হলেও দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হচ্ছে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কাজের দিনগুলিতেব কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সারাদিনে ২৮৮টি ট্রেন চলে। দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে দিনের প্রথম মেট্রো চলাচল শুরু হবে সকাল ৭টায়। অন্যদিকে দমদম থেকে কবি সুভাষ গামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। একইসঙ্গে কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশে শেষ মেট্রো রওনা দেবে রাত ৯টা ৪০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে আবার রাত সাড়ে ৯টায়।

শুধু কবি সুভাষ ও দক্ষিণেশ্বর রুটে নয়, ১৫ অগস্ট মেট্রোর সংখ্যা কমছে শিয়ালদহ ও সেক্টর ফাইভ রুটেও। এই রুটে আপ-ডাউন মিলিয়ে ১০০টি মেট্রো চলে প্রত্যেক কাজের দিন। কিন্তু স্বাধীনতা দিবসের দিন এই রুটে মেট্রো পরিষেবা দেবে ৯০টি ট্রেন। তবে এক্কখেত্রেও দিনের প্রথম ও শেষ মেট্রীও ছাড়ার ক্ষেত্রে কোনও বদল হচ্ছে না। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের উদ্দেশে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শিয়ালদহ এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রোর ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৩৫ এবং ৯.৪০ মিনিটে।

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

0:00