Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভুয়ো পুলিশের বেধড়ক মারে প্রাণ হারালেন যুবক, ধৃত ২ দুষ্কৃতী

বাগনান থানার বরুন্দা এলাকার ঘটনা। জানা গিয়েছে, এক যুবক বাইকে করে দিঘা যাচ্ছিলেন। সেই সময় ওই যুবকের গাড়ি থামায় ২ দুষ্কৃতী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২ ভুয়ো (FAKE) পুলিশের বেধড়ক মারে প্রাণ হারালেন ১ যুবক। যুবকের কাছ থেকে হাজার হাজার টাকা দাবি করার অভিযোগ। দুষ্কৃতীরা টাকা চাইলে প্রতিবাদ করেন যুবক। যার জেরে খুন (MURDER) হতে হয় ওই যুবককে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। দুষ্কৃতীদের গ্রেফতার (ARREST) করে পুলিশ (POLICE)।

বাগনান থানার বরুন্দা এলাকার ঘটনা। জানা গিয়েছে, এক যুবক বাইকে করে দিঘা যাচ্ছিলেন। সেই সময় ওই যুবকের গাড়ি থামায় ২ দুষ্কৃতী। জানা গিয়েছে, দুষ্কৃতীরা এসেছিল বাইকে করে। নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ওই যুবকের বাইক থামায় ‘ভুয়ো’রা। তারপরেই দাবি করে টাকা।

পুলিশ সূত্রে খবর, ওই ২ দুষ্কৃতী যুবকের কাছ থেকে দাবি করে ৫ হাজার টাকা। তারপরে যুবক ১ হাজার টাকা দিলে শুরু হয় বচসা। দাবি করা হয় আরও টাকা। সেই ঘটনার প্রতিবাদ জানান যুবক। এরপরেই ২ ভুয়ো পুলিশ চড়াও হয় যুবকের ওপর। বেধড়ক মারধর করে। মৃত্যু হয় যুবকের।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তদের। থানা সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। মৃতের পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00