Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বনশালির ‘হীরামান্ডি’তে কী অভিনয় করছেন প্রবীণ অভিনেত্রী মুমতাজ? অপেক্ষা জিইয়ে রাখলেন অভিনেত্রী

আমি এই সিরিজে অভিনয় করব কিনা তা পরিচালক বলতে পারবেন। কাজেই তাঁকে জিজ্ঞেস করাই বাঞ্ছনীয়। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সঞ্জয় লীলা বনশালির ‘হীরামান্ডি’ ইতিমধ্যেই নানা গুঞ্জন তৈরি করেছে। নেটফ্লিক্সে ওয়েব সিরিজের আকারে আসতে চলেছে সঞ্জয় লীলা বনশালির এই পরিচালনা। যেখানে অভিনয় করতে চলেছেন মনীষা কৈরালা এবং এও গুঞ্জন যে এই ছবিতে নাকি দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজকেও। তবে তা সঠিকভাবে এখনও জানা যাচ্ছে না কারণ এই বিষয়ে কোনও কিছুই নিশ্চিত করা হয়নি। সংবাদমাধ্যমের তরফে মুমতাজকে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এই সিরিজে অভিনয় করব কিনা তা পরিচালক বলতে পারবেন। কাজেই তাঁকে জিজ্ঞেস করাই বাঞ্ছনীয়। 

যদিও সঞ্জয় লীলা বনশালির সঙ্গে তাঁর অফিসে মিটিং করার কথা স্বীকার করে নিয়েছেন মুমতাজ। সেই মিটিং যে বেশ ভালো হয়েছে সেকথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু সিরিজে তিনি থাকছেন কিনা তা নিজে জানাতে চাননি। তিনি তাঁর পরিচালকের উপরই এই বিষয়ে ভরসা রেখেছেন। যদিও এই নিয়ে গুঞ্জন তৈরি হয় মনীষা কৈরালার ইন্সটাগ্রামের একটি পোস্টের পর থেকে।  উল্লেখ্য আফ্রিকার উগান্দা নিবাসী ব্যবসায়ী ময়ূর মাধবনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরেই নিজের ফিল্মি কেরিয়ারে ইতি টেনেছিলেন। বলে রাখা ভালো আফ্রিকার ধনী পরিবারে বিয়ে হয়েছিল মুমতাজের। আফ্রিকায় থাকাকালীন বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পর তাঁরা লন্ডনে চলে আসেন। 

অভিনয় থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার এত বছর পর সঞ্জয় লীলা বনশালির সিরিজের মাধ্যমে কী অভিনয় জীবনে ফের প্রত্যাবর্তন করতে চলেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী? সেই প্রশ্ন কিন্তু জিইয়ে রাখলেন তিনি। অভিনেত্রী এক সংবাদমাধ্যমকে এই বিষয়ে জানিয়েছিলেন  যে এটি তাঁর শেষ পর্দায় উপস্থতি হতে পারে। তিনি এও বলেন যে তিনি চান এটি দর্শকদের কাছে তাঁর এক স্মরণীয় কাজ হয়ে থাকুক। এমনকি তিনি এও বলেছিলেন, “মিস্টার বানসালি তাঁর নায়িকাদের সাথে যে জাদু তৈরি করেন পর্দায় আমি সে সম্পর্কে বেশ আগ্রহী। তাই বলব তাঁর ছবিতে কে না থাকতে চাইবে?” 

Look Back 2024: বছরভর রাজত্ব করেছে যেসব ওয়েবসিরিজগুলি………

জানেন কী, ৭ মাস ধরে ৭০০ কারিগরের সান্নিধ্যে তৈরি হয় ‘হীরামাণ্ডি’র সেট?

চোখ-ধাঁধানো গণিকার রূপে মনিষা-সোনাক্ষীরা, প্রকাশ্যে ‘হীরামান্ডি’র ফার্স্ট ঝলক

নেট দুনিয়ায় ঝড় তুলল সঞ্জয় লীলা বনশালীর ‘হীরামাণ্ডির’ টিজার

বনশালির আগামী ছবির বাজেট কত জানেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00