‘রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও মেটান’, ডিএ মামলায় রাজ্যের আইনজীবীকে বলল সুপ্রিমকোর্ট

নিজস্ব প্রতিনিধি : রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন। ডিএ মামলায় রাজ্য সরকারের আইনজীবীকে বলল সুপ্রিম কোর্ট। সোমবারের পর মঙ্গলবার ডিএ সংক্রান্ত মামলা ওঠে সুপ্রিমকোর্টে। এদিন বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠে। রাজ্যের আইনজীবীকে সুুপ্রিমকোর্ট জানায়, ‘কিছু টাকা হলেও মেটান। ওরা তো আপনাদেরই কর্মী। ওরা তো পালিয়ে যাচ্ছে না’ সোমবার […]

৫০ প্রসূতির অস্ত্রোপচারের পর পাকড়াও বাস্তবের মুন্না ভাই এমবিবিএস

নিজস্ব প্রতিনিধি, গৌহাটি: ঠিক যেন সঞ্জয় দত্ত অভিনীত ‘মুন্না ভাই এমবিবিএস’। সিনেমা যেন মিশে গিয়েছে বাস্তবের সঙ্গে। অসমের শিলচরে একজন ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। আশ্চর্যের বিষয় হল তিনি প্রায় ৫০টি সিজারিয়ান সেকশন করেছিলেন। তাঁর হাত দিয়ে পৃথিবীর আলো দেখেছে ৫০ টি শিশু। যখন তাঁকে গ্রেফতার করা হয় তখন তিনি অস্ত্রোপচার করছিলেন। যে ভুয়ো ডাক্তারকে […]

আরামবাগে বন্যা দুর্গতদের শালপাতার থালায় খিচুড়ি পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মঙ্গলবার দুপুরে আরামবাগে পৌঁছে নিজের হাতে বন্যা দুর্গতদের খাবার বিতরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamta Banerjee)। খতিয়ে দেখলেন সেখানকার বন্যা পরিস্থিতি। সারি দিয়ে বসে থাকা বন্যা দুর্গতদের তালপাতার থালায় খিচুড়ি নিজে বালতি থেকে হাতা দিয়ে পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে এত কাছে এভাবে পেয়ে আপ্লুত আরামবাগের সাধারণ মানুষজন। এরপর সেখান থেকে […]

লোকসভায় নয়া মুখ্যসচেতকের নাম ঘোষণা তৃণমূলের, কে পেলেন দায়িত্ব

নিজস্ব প্রতিনিধি : তৃণমূলের চিফ হুইপের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর নতুন নাম ঘোষণা করেছে তৃণমূল। লোকসভায় তাঁর জায়গায় এবার থেকে দায়িত্ব সামলাবেন কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে। তারপরেই চিফ হুইপ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের। সোমবার চিফ হুইপের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেওয়ার পরেই ফোন […]

দুর্নীতির কালি মাথায় নিয়েই না ফেরার দেশে জম্মু ও কাশ্মীরের শেষ রাজ্যপাল সত্যপাল মালিক

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: প্রয়াত হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। মঙ্গলবার ৭৯ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর মারা গিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুর ১টার দিকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন তিনি। সত্যপাল মালিকের স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে ১১ মে তাঁকে দিল্লির রাম […]

প্রয়াত প্রেম নাজির পুত্র শানাওয়াস

নিজস্ব প্রতিনিধি, তিরুবনন্তপুরম: প্রয়াত হয়েছেন মালয়ালম অভিনেতা শানাওয়াস। ৪ অগস্ট সোমবার মারা যান তিনি। শানাওয়াস তিরুবনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন কিংবদন্তি মালয়ালম অভিনেতা প্রেম নাজিরের ছেলে। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ৭০ বছর বয়সী এই অভিনেতা গত কয়েক বছর ধরে কিডনি এবং হৃদরোগের চিকিৎসাধীন ছিলেন। সোমবার তাঁর স্বাস্থ্যের অবনতি […]

কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা, ভাঙল গাড়ির কাঁচ! কালো পতাকা ও গো ব্যাক স্লোগান

নিজস্ব প্রতিনিধি, খাগড়াবাড়ি : কোচবিহারে যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ। বিরোধী দলনেতার গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইট, পাথর ছোঁড়ার কারণে তাঁর গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কর্মসূচি ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেটা […]

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

আন্তর্জাতিক ডেস্ক : দেশজুড়ে আন্দোলনের মুখে গত বছর ৫ অগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দেশ ত্যাগের বর্ষপূর্তি বিভিন্নভাবে পালন করছে ইউনূস সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীকী ফাঁসির ব্যবস্থাও করেছে তাঁরা। জানা গিয়েছে, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা ও জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড আখ্যা দিয়ে হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করেছে বাংলাদেশের ছাত্র জনতা। মঙ্গলবার […]

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পরিষেবার প্রচার বৃদ্ধির নির্দেশ নবান্নের

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতেই ২ অগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। প্রথম দিনেই বড় সাফল্য মিলেছে এই পরিষেবায়। প্রথম দিনের কাজের দিকে নজর দিয়েই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ। মঙ্গলবার সকালে জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠক করেছেন তিনি। সেখানেই জেলাশাসকদের একাধিক […]

‘কে দেশপ্রেমিক তা সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে না’, গর্জে উঠলেন প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সোমবার ভারতের শীর্ষ আদালত কংগ্রেসের প্রবীণ নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সম্পর্কে একটি আলোড়ন সৃষ্টিকারী মন্তব্য করেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে রাহুলের মন্তব্যের ক্ষেত্রে আদালত বিরোধী দলনেতাকে তিরস্কার করে বলেছে, “আপনি কীভাবে জানলেন যে চিন ২০০০ বর্গকিলোমিটার ভারতীয় স্থান দখল করেছে? যদি আপনি সত্যিকারের ভারতীয় হতেন, তাহলে একথা বলতে পারতেন না।” […]

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর আজকের দিনের পতন হয়েছিল হাসিনা সরকারের। এদিন দেশ ত্যাগ করেছিলেন তিনি। হাসিনা সরকারের পতনের এক বছর পূর্ণ হওয়ার আগেই সাময়িক বরখাস্ত হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিন। অভিযোগ, সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসে শেখ মুজিবর রহমানের ছবি টাঙিয়েছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা শামীমা […]

বাংলাদেশি মডেল-অভিনেত্রী কাণ্ডে গ্রেফতার নৈহাটির যুবক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পাল কাণ্ডে গ্রেফতার ১। ধৃত ব্যক্তির নাম সৌমিক দত্ত। ৩৬ বছর বয়সী এই যুবক নৈহাটির বাসিন্দা। জানা গিয়েছে শান্তা পালকে জাল নথি তৈরি করে দিয়েছিল এই সৌমিক। ভুয়ো ভারতিয় পরিচয়পত্র বানিয়ে দিয়ে ওই বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তাকে কলকাতায় থাকতে সাহায্য করেছিল সে। জাল নথি তৈরিতে সাহায্যের অভিযোগে গ্রেফতার […]

তারাতলায় পরিত্যক্ত গুদামে আগুন, ঘটনাস্থলে ৪টি ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি : ফের শহরে আগু আতঙ্ক। তারাতলায় পরিত্যক্ত গুদামে আগুন। ঘটনাস্থলে চারটি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। আগুন দেখা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে তারাতলা থানার পুলিশবাহিনী। জানা গিয়েছে, তারাতলার ওই গুদাম পরিত্যক্ত অবস্থায় পড়েছিব। তার সামনে অনেক পরিত্য়ক্ত এসির কন্টেনার ছিল। সেই কন্টেনারেই আগুন লাগে। স্থানীয়রাই বিষয়টি প্রথমে দেখতে পায়। দ্রুত খবর […]

জরুরী পরিস্থিতিতে অস্ত্রোপচারে পুত্রসন্তানের জন্ম প্রতিবন্ধী তরুণীর

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : চিকিৎসকদের মানবিক চেষ্টা ও তৎপরতায় সাফল্যের নজির সরকারি হাসপাতালে। জরুরিভিত্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিলেন প্রতিবন্ধী তরুণী। ঘটনাটি ঘটেছে, নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে, নদীয়ার শান্তিপুর বাগআঁচড়া এলাকার বাসিন্দা সন্তু সাঁতরা। তিনি একজন বিশেষভাবে সক্ষম। তাঁর স্ত্রী গঙ্গা মন্ডলও প্রতিবন্ধী। সন্তু সাঁতরার স্ত্রী অন্তঃসত্ত্বা। দুদিন আগেই বাড়িতে প্রসব […]

হয় এস্পার নয় ওস্পার, ৮ অগস্ট জম্মু ও কাশ্মীরের মর্যাদা পুনরুদ্ধারের শুনানি শীর্ষ আদালতে

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় সরকারকে বিরুদ্ধে হওয়া মামলার শুনানি সুপ্রিম কোর্টে হবে শুক্রবার ৮ অগস্ট। ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের সামনে বিষয়টি উল্লেখ করে প্রবীন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন এই তথ্য জানান। তিনি অনুরোধ করেছেন যে এই বিষয়টি যেন ৮ অগস্টের তালিকা […]

বিজেপি সরকারের দয়ায় ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত রাম রহিম মঙ্গলবার রোহতকের সুনারিয়া জেল থেকে ৪০ দিনের প্যারোলে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সকালে রাম রহিম জেল থেকে বেরিয়ে নিজের সিরসা সদর দফতরে যান। ২০২০ সালের পর এটি রাম রহিমের ১৪তম প্যারোলে মুক্তি। চলতি বছরের এপ্রিলে তাকে ২১ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছিল। সর্বমোট রাম […]

মঙ্গলে ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর, কড়া নিরাপত্তা ঘাটালে

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: প্রবল বৃষ্টির জেরে নাজেহাল রাজ্যের বিস্তীর্ণ জেলা। অন্যদিকে ডিভিসি থেকে টানা জল ছাড়ার কারণে রাজ্যের একাধিক বেলা জলমগ্ন হয়ে পড়েছে। ঘাটাল থেকে শুরু করে হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মালদার একাধিক এলাকা জলের তলায় রয়েছে। নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। অত্যন্ত খারাপ পরিস্থিতি ঘাটালের। ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতে যাচ্ছেন রাজ্যের […]

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জইর বলসোনারেকে গৃহবন্দি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে তাঁকে নিষেধ করা হয়েছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট। সেই জন্যই শাস্তিস্বরূপ তাঁকে গৃহবন্দি করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০২২ সালে নির্বাচনে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরেও ক্ষমতায় বসে থাকার জন্য […]

১৭,০০০ কোটি টাকার ঋণ জালিয়াতিতে অভিযুক্ত অনিল আম্বানিকে মঙ্গলে তলব ইডির

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ১৭,০০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতির সঙ্গে মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি আজ মঙ্গলবার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজিরা দেবেন। ১ অগস্ট ইডি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে সমন জারি করে। কয়েকদিন আগেই সেই সমন গিয়ে পৌঁছায় রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যানের কাছে। সেই সময় ইডি আম্বানির একাধিক সংস্থায় […]

৯ হাজার তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক, কারা থাকবেন?

নিজস্ব প্রতিনিধি : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ব্লক স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতে তাঁর এই প্রয়াস। মঙ্গলবার তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন তিনি। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর হেনস্তার যে অভিযোগ উঠছে সেই বিষয় নিয়ে বৈঠকে কথা হতে পারে […]

রাজ্যজুড়ে বর্ষার দাপট, উত্তরে জারি দুর্যোগ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি : জোড়া ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জেরে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টির জেরে নদীর জলস্তর যেমন বৃদ্ধি পাবে তেমন ধস নামারও আশঙ্কা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে […]

ছোটদের হাঁপানি কমাতে অব্যর্থ ভিটামিন ডি

নিজস্ব প্রতিনিধি : বিশ্বজুড়ে বেড়ে চলা দূষণের জেরেই বাড়ছে হাঁপানির প্রভাব। গরম, বর্ষা, শীত কোনওকালেই মেলে না ছাড়। কম বেশি করে হলেও বজায় থাকে এই রোগ। গাড়ির ধোঁয়া, ফুলের রেণু, কার্বন-মনোক্সাইড সব মিলিয়ে শ্বাস নেওয়ার রাস্তাটুকুও বন্ধ থাকে। বর্ষায় হাঁপানিতে তীব্র কষ্ট পান অনেকেই। গরম বা শীতেও একই সমস্যা দেখা যায়। ৮-৮০ সব বয়সীদের মধ্যে […]

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]