নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে ঝাড়খণ্ড পুলিশের হাতে গ্রেফতার ৪, পলাতক মূল পাণ্ডা

নিজস্ব প্রতিনিধি, মালদা :হোটেলের ঘরে নিয়ে গিয়ে ১৪ বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানি করার দায়ে পুরাতন মালদার ৪ অভিযুক্তকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ(Jharkhand Police) ৷ তবে এখনও অধরা এই কাণ্ডের আরেক অভিযুক্ত৷ তার খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদা শহরে৷ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর৷ পুলিশে […]
কী কাণ্ড রে বাবা! মাস্কের পায়ের আঙুলে চুমু খাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : টেসলার মালিক তথা মার্কিন ধনকুবের মাস্কের পা ধরল দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু তাই নয়, মাস্কের পায়ে চুম্বনও করছেন নয়া প্রেসিডেন্ট। যা নিয়ে হইচই শুরু হয়েছে গোটা বিশ্বে। সোমবার সকালে অফিসে ঢুকে অবাক হয়ে গেলেন মার্কিন আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের কর্মীরা। ট্রাম্প কার্যালয়ে অনবরত চলছে একটাই ভিডিয়ো।তা হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডলারপতি […]
১৫০ বছর পর আমজনতার জন্য খুলছে আলিপুর চিড়িয়াখানার দুষ্প্রাপ্য গ্রন্থাগার

নিজস্ব প্রতিনিধিঃ আমজনতার জন্য খুলতে চলেছে আলিপুর চিড়িয়াখানার গ্রন্থাগারের দরজা । প্রায় দেড়শো বছর পর এই গ্রন্থাগার খোলার সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, চলতি বছর থেকেই সাধারণ মানুষ ঢুকতে পারবেন আলিপুর চিড়িয়াখানার গ্রন্থাগারে। তার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। বর্তমানে এই গ্রন্থাগারে প্রায় ১৫০০ টি দুষ্প্রাপ্য বই রয়েছে । এবার থেকে মিলবে এই বইগুলির ডিজিটাল […]
বিয়ে করো, নয়তো চাকরি ছাড়ো! অবিবাহিত কর্মচারীদের অদ্ভূত শর্ত দিল এক বেসরকারি সংস্থা

সম্প্রতি চিনের শানডং প্রদেশের একটি বেসরকারি সংস্থা এই আদেশ জারি করেছেন তাঁর কোম্পানির অবিবাহিত বা তালাকপ্রাপ্ত নারী-পুরুষ কর্মচারীদের জন্যে।
সোদপুরে ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করল যুবক,বাড়ির ছাদ থেকে উদ্ধার মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি ,সুখচর: সোদপুরে ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করল যুবক।বাড়ির ছাদ থেকে উদ্ধার মৃতদেহ।অভিযুক্তকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার সোদপুর সুখচর বাজারপাড়া(Sukhchar Bazarpara) এলাকায় ফেরিওয়ালাকে খুন করে বাড়ির ছাদে লুকিয়ে রেখেছিল মৃতদেহ। এই ঘটনায় অভিযুক্ত চিরাগ গুহ নামে এলাকারই এক যুবক।টিন ভাঙ্গা লোহা ভাঙ্গা ফেরিওয়ালার কাজ করতো কামারহাটির বাসিন্দা আকরাম আলী। তার […]
‘ডিসেম্বরের মধ্যে ভোট চাই’,মোল্লা ইউনূসের মৃত্যু ঘণ্টা বাজালেন সেনাপ্রধান ওয়াকার

নিজস্ব প্রতিনিধি : অবশেষে বাজল মোল্লা ইউনূসের মৃত্যু ঘণ্টা। আগামী ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ ভোটের কথা জানালেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) দেশটির সেনাপ্রধান জানান, ‘আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। আমার অন্য কোন উদ্দেশ্য নেই। একটাই ইচ্ছে, বাংলাদেশ ও জাতিকে রক্ষা করা। তাদের সুরক্ষিত জায়গায় রেখে সেনা নিবাসে ফেরত আসার আশা রাখছি।’ নির্বাচন […]
পানিহাটিতে পিটিয়ে মারার ঘটনায় তৃণমূল কাউন্সিলরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ব্যারাকপুর আদালতের

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর : উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটির তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন কারাদণ্ড হল। প্রায় এগারো বছর আগে একটি মামলায় পানিহাটি তৃণমূল কাউন্সিলর সহ মোট পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল ব্যারাকপুর আদালত(Barrackpore Court)। ২০১৪ সালে শম্ভু চক্রবর্তী নামে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ হয়। গণপিটুনির সেই ঘটনায় দশজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। নাম ছিল স্থানীয় কাউন্সিলর […]
চণ্ডীতলা কাণ্ডে প্রাক্তন আইসি জয়ন্ত পালকে সাসপেন্ড করল পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ আরও বাড়ল চাপ । এবার চণ্ডীতলা থানার সদ্য প্রাক্তন আইসি জয়ন্ত পালকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ । এই মর্মে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম নির্দেশিকা জারি করেছে । সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ‘বিভাগীয় তদন্ত চলার সময় তিনি পদে থাকলে তা জনস্বার্থের জন্য ক্ষতিকারক হবে। সেইজন্য প্রাক্তন আইসি জয়ন্ত পালকে সাসপেন্ড করা […]
দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্ক! ঘটনাস্থলে পৌঁছাল বম্ব স্কোয়াড

নিজস্ব প্রতিনিধিঃ ফের বোমাতঙ্ক। সোমবার হরিশ মুর্খাজি স্ট্রিটের পর মঙ্গলবার দ্বিতীয় হুগলি সেতুতে বোমার আতঙ্কে শোরগোল। জানা গিয়েছে, সেতুর ধারে একটি টিফিন কৌটো ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়েছে বম্ব স্কোয়াড। নিরাপত্তার কারণে যান চলাচল আংশিক বন্ধ রাখা হয়েছিল। তবে এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । পুলিশ সূত্রে খবর, নবান্ন থেকে কলকাতা অভিমুখী […]
‘বিরাট সুবিধা পাচ্ছে ভারত’, রোহিতরা সেমিতে পৌঁছোতেই ফুঁসে উঠলেন কামিন্স

নিজস্ব প্রতিনিধি : দুবাইতে চ্যাম্পিয়নস ট্রফির সমস্ত ম্যাচ খেলছে ভারতীয় শিবির। ইতিমধ্যেই বাংলাদেশকে হারিয়েছে ভারত। এর পরে পাকিস্তানকে হারাতেই গর্জে উঠলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। জানালেন,দুবাইতে একই মাঠে সব ম্যাচ খেলছে বলে ভারত বড় সুবিধা পাচ্ছে। আইসিসির এই সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছেন তিনি। বর্তমানে প্যাট কামিন্স চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন এবং চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে […]
৮৪’র দাঙ্গার আরও এক মামলায় প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের যাবজ্জীবন

ইন্দিরা গান্ধি হত্যা-পরবর্তী শিখবিরোধী দাঙ্গার সঙ্গে জড়িত আরও একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হল প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের।
পুনরায় চালু হল আফগানিস্তানে বন্ধ হয়ে যাওয়া প্রথম মহিলা পরিচালিত রেডিও ‘বেগম’

গত ৫ ফেব্রুয়ারি তালেবান কর্তৃপক্ষ, বিদেশি টিভি চ্যানেলের অনুমোদহীন বিষয়বস্তু ও লাইসেন্সের অনুপযুক্ত ব্যবহারের কথা উল্লেখ করে রেডিও স্টেশন ‘বেগম’-এর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল।
চন্দ্রচূড়ের ছবি দেখিয়ে ডিজিটাল অ্যারেস্ট ! ৫২ লক্ষ খুইয়ে মাথায় হাত দম্পতির

নিজস্ব প্রতিনিধিঃ দিন দিন বেড়ে চলেছে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা । আর এবার খাস কলকাতায় ডিজিটাল অ্যারেস্ট হয়ে ২ মাস ধরে গৃহবন্দি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি। সেইসঙ্গে তিনি খুইয়েছেন প্রায় ৫২ লক্ষ টাকা। এমনই ঘটনা শিকার হয়েছেন দমদমের বাসিন্দা চৈতালিদেবী । ইতিমধ্যেই দমদম থানায় দায়ের হয়েছে অভিযোগ । শুরু হয়েছে তদন্ত । অভিযোগ উঠেছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন […]
গভীরে রাতে পরিষেবা না পেয়ে পার্লারে ঢুকে মহিলা কর্মীদের উপর চড়াও, জুতো দিয়ে পেটালেন ক্ষুব্ধ যুবক

নিজস্ব প্রতিনিধি : গভীর রাতে পার্লারে ঢুকে মহিলা কর্মীদের গালিগালাজ ও মারধর। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। জানা যায় রাতে পার্লার বন্ধ হয়ে যাওয়ায় অভিযুক্ত যুবককে সকালে আসতে বলেছিলেন পার্লারের কর্মীরা। কিন্তু ওই যুবক নাছোড়বান্দা। গভীর রাতেই তাকে মালিশ করে দিতে হবে বলে গোঁ ধরে বসেন। এতে পার্লারের কর্মীরা তাকে বোঝায় এখন পার্লার বন্ধ হয়ে গেছে। […]
সুখবর ! দীর্ঘ দিন পর ফের মৎস্যজীবীদের জালে ইলিশ

নিজস্ব প্রতিনিধিঃ অপেক্ষার অবসান । টানা তিন মাস পর আবারও কাকদ্বীপে নদী ও সমুদ্রে দেখা মিলল ইলিশের। বাজারগুলিতে এর ফলে জোগান বেড়েছে। তবে দাম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। আর তাতেই বাঙালির পাতে পড়তে চলেছে ভাজা-সরষে ঝাল-ভাপা-দই ইলিশের মত একাধিক পদ । ফলে বেজায় খুশি আমজনতা থেকে শুরু করে মৎস্যজীবীরা। ২০২৪ সালে অক্টোবর পর্যন্ত মাছ ধরতে যাওয়া […]
ইউনূসের জমানায় ধর্ষণের স্বর্গরাজ্য বাংলাদেশ, ৭২ ঘন্টায় ধর্ষিতা ৬৫ জন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘এসো ধর্ষণ করি, নতুন বাংলাদেশ গড়ি’। মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে এমন শ্লোগান। খুন-রাহাজানির পরে ধর্ষণের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বাংলাদেশ। ৭২ ঘন্টায় দেশজুড়ে ৬৫ জন ধর্ষিতা হয়েছেন। তার মধ্যে গণধর্ষণের মতো ঘটনাও ঘটেছে। আর এমন ঘটনাতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। অভিভাবকরা মেয়েদের স্কুল-কলেজে পাঠানো বন্ধ করে দিয়েছেন। শুধু […]
যানজট থেকে মুক্তি! এবার ২০০টি সিএনজি বাস কিনতে চলেছে পরিবহণ দফতর

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যবাসীর জন্য সুখবর। এবার যাত্রীদের সুবিধাথে ২০০টি সিএনজি বাস কিনতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। ইতিমধ্যেই এই বাস কেনার জন্য মিলেছে আর্থিক অনুমোদন। তাই আগামী দুর্গাপুজোর আগেই মিডি, সেমি এবং ডিলাক্স এই তিন ধরনের বাস নামতে চলেছে মহানগরের রাজপথে। পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে, বাস কেনার জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ মিলেছে। সেই টাকা […]
খোলা রাস্তায় স্ত্রীর হাত ধরে টানাটানি, আলিয়াকে কীভাবে রক্ষা করলেন রণবীর?

সেলফি তোলার জন্যে আবদার জুড়ে দেন। আর তাতেই আলিয়া প্রচন্ডভাবে রেগে যান। বলা চলে, তাঁদের উপর রীতিমতো হামলা চালায় ভক্তমহল এবং পাপারাজ্জিরা।
‘শেম অন ইউ’, কংগ্রেসকে তীব্র আক্রমণ বিজেপি সমর্থক প্রীতি জিন্টার

প্রীতি জিন্টার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি পরিচালনা করে বিজেপি, কেননা অভিনেত্রীর নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের ১৮ কোটি টাকা ঋণ মকুব করে দিয়েছি বিজেপি সরকার
দিল্লিকে ফের ধাক্কা ইউনূস সরকারের, ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি ৫০ শতাংশ কমানোর নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। এবার ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি ৫০ শতাংশ কমানোর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনকে (বিআরটিসি) নির্দেশ দিয়েছে। আর ওই নির্দেশের পরে বিআরটিসি নির্দেশ দিয়েছে, আগামী ১ মার্চ থেকে তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানগুলির আমদানি করা ব্যান্ডউইথ ৫০ শতাংশের বেশি কিনতে পারবেন না আইআইজি অপারেটররা। বাংলাদেশের অন্যতম […]
পুতিন-ট্রাম্প সম্পর্কের নয়া মোড়! ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে রাশিয়ার পক্ষে ভোট আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক :ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বার্ষিকীতে জাতিসংঘে ভোটে দুবার রাশিয়ার পক্ষ নিল আমেরিকা। বিশ্লেষকরা জানাচ্ছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসন অবস্থান বদলেছে। জেলেনস্কি নয়, পুতিনকেই সমর্থন করেছেন ট্রাম্প। সম্প্রতি মস্কোর আগ্রাসনের নিন্দা জানিয়ে এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে ইউরোপীয়-খসড়া প্রস্তাব দেয়া হয় জাতিসংঘের সাধারণ পরিষদে।কিন্তু আমেরিকা ও রাশিয়া এর বিরোধিতা করে। যদিও শেষ […]
আবাসনের নিচে পড়ে প্রাক্তন অধ্যাপকের রক্তাক্ত দেহ, শিবপুরে ছড়াল উত্তেজনা

নিজস্ব প্রতিনিধিঃ প্রাক্তন অধ্যাপকের রহস্যজনক মৃত্যু। আবাসনের নিচ থেকে উদ্ধার হল রক্তাক্ত দেহ । আর তা নিয়ে হাওড়ায় শিবপুর মন্দিরতলায় ছড়িয়েছে উত্তেজনা । জানা গিয়েছে, নিহত ব্যক্তি হলেন ৯২ বছরের বৈদ্যনাথ পাল। সোমবার সন্ধ্যায় নিজের আবাসনের নীচ থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ । কী করে প্রাণ হারালেন বৈদ্যনাথবাবু তা এখন স্পষ্ট নয় । শুরু হয়েছে […]