Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতার পুরনির্বাচনে ভোট হবে পুলিশ দিয়েই, ঘোষণা কমিশনের

রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, কলকাতা পুরনিগমের নির্বাচন হবে আগামী ১৯ ডিসেম্বরেই। কলকাতার ১৪৪ ওয়ার্ডে ১৭০৭টি প্রেমিসেসে ৪৭৪২ বুথে নেওয়া হবে সেই ভোট। প্রায় ৪০ লক্ষ মানুষ সেই ভোট দেবেন। ১৯ তারিখ সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। ২১ ডিসেম্বর হতে পারে গণনা ও ফলাফল প্রকাশ।

মমতার বাংলায় আসছেন স্বামী! চাপে বিজেপি

বার বার বিজেপি অভিযোগ তুলেছে বাংলায় নাকি হিন্দুরা বিপন্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে নাকি হিন্দুরা স্বাধীন ভাবে ধর্মাচারণ করতে পারেন না। এবার বিজেপির এই দাবি কতখানি সত্যি, আর কতখানি গিমিক তা খতিয়ে দেখতে বিশ্বহিন্দু পরিষদের প্রতিনিধিদের নিয়ে বাংলায় পা রাখতে চলেছেন সুব্রহ্মণ্যম স্বামী। তাতেই চাপে পড়েছে বিজেপি।

লাটাগুড়ি বাজারে হাতির হানা! জারি হল ১৪৪ ধারা

গরুমারা অভয়ারণ্যের প্রবেশদ্বার হিসাবে চিহ্নিত লাটাগুড়িতে এদিন সকালেই হানা দেয় হাতির দল। তার জেরে লাটাগুড়ি বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই অবস্থায় জনতার সঙ্গে হাতির দলের যাতে কোনও রকমের সংঘর্ষের ঘটনা না ঘটে তার জন্য জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে লাটাগুড়ি এলাকায় ১৪৪ ধারা জারি করে দেয়।  

এই প্রথম দেশে পরুষকে ছাপিয়ে উল্লেখযোগ্য হারে বাড়ল নারীর সংখ্যা

নিজস্ব প্রতিনিধিঃ ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম! পুরুষদের থেকে বেশী নারী। জানা যাচ্ছে সম্প্রতি জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় দেখা গিয়েছে দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে নারীর স্নগখ্যা। এমনকি সংখ্যার নিরিখে নারীর জনসংখ্যা পিছনে ফেলেছে পরুষের সংখ্যাকেও। ওই পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১,০০০ জন পুরুষে ভারতে এই মুহূর্তে রয়েছেন ১,২০০ জন মহিলা। পাশাপাশি ওই সমীক্ষা দাবি করেছে, আর […]

ভোট ঠেকাতে হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারে বিজেপি

বিজেপি যাই করুক না কেন এখন আর তাঁদের পক্ষে কলকাতা পুরনিগমের নির্বাচন ঠেকানো সম্ভব নয়। তাঁরা হাইকোর্টে পুরনির্বাচন নিয়ে যে মামলা ঠুকেছে সেখানে কোথাও পুরনির্বাচনের ওপর স্থগিতাদেশ চাওয়ার আর্জি জানানো হয়নি। তাই আদালতও কোনও স্থগিতাদেশ দেয়নি। বিজেপির এখন আঙুল কামড়ানো ভিন্ন কিছুই করার নেই।

Breaking কলকাতা পুরভোটের দিনক্ষণ ঘোষিত হতে চলেছে আজই

রাজ্য সরকার ও নির্বাচন কমিশন যৌথ ভাবেই সিদ্ধান্ত নিয়েছিল আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরনিগমের পুরনির্বাচন অনুষ্ঠিত করা হবে। কিন্তু হাওড়া পুরনিগম থেকে বালিকে বিচ্ছিন্ন করা নিয়ে হাওড়া পুরনিগমের সংশোধিত বিলে রাজ্যপাল এখন সই করেননি বলে এই পুরনিগমের নির্বাচনের সম্ভাবনা এখন কার্যত বিশবাঁও জলে চলে গিয়েছে।

0:00