Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হল ভারতীয় ক্রিকেটারদের, জেনে নিন কে কোথায় রয়েছেন

বড়সড় প্রাপ্তি হল কে এল রাহুলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় প্রাপ্তি হল কে এল রাহুলের। টি-২০ বিশ্বকাপ এবং কিউয়িদের বিরুদ্ধে সিরিজে দুরন্ত ব্যাটিং করার পুরস্কার পেলেন তিনি। টি-২০ ক্রিকেটের ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার এই ওপেনার। আইসিসি-র প্রকাশ করা কুড়ি-বিশের নয়া ক্রমতালিকায় উন্নতি হয়েছে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবেরও। সদ্য সমাপ্ত হওয়া নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজে অনবদ্য ব্যাটিং করে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন রোহিত। তারই ফল পেলেন হিটম্যান।

ব্যাটম্যানদের তালিকায় সবার ওপরে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। এরপর যথাক্রমে রয়েছেন দাউইদ মালান, এইডেন মার্করাম ও মহম্মদ রিজওয়ানরা। টিম ইন্ডিয়ার প্রাক্তন টি-২০ অধিনায়ক বিরাট কোহলির একাদশ নম্বরে অবস্থান করছেন।

ছয়নম্বরে রয়েছেন টি-২০ বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তারপর যথাক্রমে আছেন ডেভন কনওয়ে, জস বাটলার, রাসি ভান ডার ডাসেন এবং মার্টিন গাপ্টিল।

টি-২০ বোলারদের মধ্যে ক্রমতালিকার প্রথম দশে জায়গা হয়নি কোনও ভারতীয়র। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে অবস্থান করছেন আফগান অধিনায়ক মহম্মদ নবি। দুই নম্বরে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00