Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শপথ নেওয়ার একদিনের মধ্যেই পদত্যাগ সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর

৫৪ বছর বয়সী ম্যাগডালেনা অ্যান্ডারসন বুধবারই সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বুধবার শপথ গ্রহণ করে কার্যত ইতিহাস সৃষ্টি করেছিলেন সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। কিন্তু বেশীক্ষণ স্থায়ী হল না সেই সুখ। শপথ গ্রহণ করার পর এক রাতও কাটল না। তার আগেই মতবিরোধের কারণে পদত্যাগ করলেন সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, বুধবার ম্যাগডালেনা অ্যান্ডারসন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই একটি বাজেট প্রস্তাবনা উত্থাপন করেছিলেন সোশ্যাল ডেমোক্র্যাট নেতা। কিন্তু তাতে সমর্থন দেয়নি জোটসঙ্গী গ্রিন পার্টি। বরং বিরোধী জোটের তোলা প্রস্তাবে সায় দেন তাঁরা। এতেই ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন অ্যান্ডারসন। কিছুক্ষণ পরেই তিনি নিজের পদত্যাগপত্রও জমা দেন বলে খবর। 

উল্লেখ্য, ৫৪ বছর বয়সী ম্যাগডালেনা অ্যান্ডারসন বুধবারই সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। সুইডেন সংসদের ১১৭ জন সদস্য তাঁর পক্ষে ভোট দিয়েছিলেন। অন্যদিকে তাঁর বিরুদ্ধে ভোট পড়ে ১৭৪টি। আর ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন পার্লামেন্টের ৫৭ জন সদস্য। সুইডেনের আইন অনুযায়ী, কোনও প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের প্রয়োজন হয়না। তবে যদি কোনও প্রার্থীর বিপক্ষে ১৭৫টি ভোট পড়ে তবে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হতে পারেন না। এক্ষেত্রে অ্যান্ডারসনের বিপক্ষে ১৭৪টি ভোট পড়েছিল অর্থাৎ এক ভোটের ব্যবধানে জিতে তিনি বুধবার প্রথম সুইডিশ মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00