Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শক্তিমিলে গণধর্ষণে দোষী তিনের মৃত্যুদণ্ড

এক দোষী পেয়েছে আজীবন কারাবাস

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  শক্তিমিলে এক চিত্র সাংবাদিককে গণধর্ষণের ঘটনায় দোষী তিনের সর্বোচ্চ শাস্তি দিল বম্বে হাইকোর্ট। মৃত্যুদণ্ডের সাজা পেয়েছে তিন বাহুবলী বিজয় যাদব, পৃথ্বীরাজ চৌহান, মহম্মদ আনসারি। ঘটনায় দোষী সিরাজ খান পেয়েছে আজীবন কারাবাস। নাবালকে পাঠানো হয়েছে মানবিক সংশোধন কেন্দ্রে।

বম্বে হাইকোর্টের বিচারপতি সাধণা যাদব এবং বিচারপতি পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই সাজা ঘোষণা করতে গিয়ে বলেন, ঘটনায় দেশ শিউড়ে উঠেছিল। শিউড়ে উঠেছিল নাগরিক সমাজ। ধর্ষণের অর্থ সংবিধান প্রদত্ত সুস্থভাবে কারও বেঁচে থাকার অধিকার খর্ব করা।

মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করতে গিয়ে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ যে শব্দবন্ধনী ব্যবহার করেছে তা ব্যতিক্রমী বলা যেতে পারে। বেঞ্চ বলেছে, মৃত্যুদণ্ড অনুতপ্ততাবোধের পরিসমাপ্তি ঘটায়। তিন দোষীর প্রাপ্তি শুধুমাত্র মৃত্যুদণ্ড নয়, তারা যাবজ্জীবন কারাবাসের সাজাও পাওয়ার যোগ্য। তারা যে অপরাধ করেছে, তার নিন্দা করার মতো ভাষার অভাব রয়েছে। পাশাপাশি ডিভিশন বেঞ্চ এও বলেছে, মৃত্যুদণ্ডে দণ্ডিত তিন কোনও অবস্থাতেই প্যারোল পাবে না।

নিম্ন আদালত বিজয় যাদব, পৃথ্বীরাজ চৌহান, মহম্মদ আনসারিকে মৃত্যদণ্ডের সাজা দিয়েছিল। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিন দোষী বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়। বম্বে হাইকোর্টও মৃত্যদণ্ডের সাজা বহাল রাখল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00