Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গৌতম গম্ভীরকে পাঠানো হুমকি ইমেল এসেছিল পাকিস্তান থেকে!

জানা যাচ্ছে, যে সিস্টেম থেকে মেলটি পাঠানো হয়েছিল তার আইপি অ্যাড্রেস পাকিস্তানের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবারই সকাল এবং রাতে পরপর দুবার হুমকি ইমেল পেয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তাঁকে এবং তাঁর পরিবারের বাকি সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে একই দিনে পরপর দুটি ইমেল পাঠায় জঙ্গি গোষ্ঠী আইএসআইএস। বুধবার প্রথম হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন গম্ভীর। তাঁর কাছ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন উচ্চপদস্থ পুলিশ অধিকর্তা এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। আর সেই তদন্তেই জানা গেল, গৌতম গম্ভীরকে পাঠানো ওই হুমকি ইমেল পাঠানো হয়েছিল পাকিস্তান থেকে। 

জানা যাচ্ছে, যে সিস্টেম থেকে মেলটি পাঠানো হয়েছিল তার আইপি অ্যাড্রেস পাকিস্তানের। গৌতম গম্ভীরের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই দিল্লি পুলিশ গুগলের কাছ থেকে ওই ইমেল গুলির বিস্তারিত তথ্য চেয়েছিল। গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তান থেকে গৌতম গম্ভীরকে ওই হুমকি ইমেলগুলি পাঠানো হয়েছে।  

উল্লেখ্য, মঙ্গলবার রাতে জঙ্গি গোষ্ঠী আইএসআইএসের কাছ থেকে প্রথম হুমকি মেলটি  পান গৌতম গম্ভীর। সঙ্গে সঙ্গী তিনি বিষয়টি পুলিশ আধিকারিকদের জানান। বুধবার সকালে নিজেই একটি টুইট করে জানান যে জঙ্গিদের কাছ থকে তিনি হুমকি বার্তা পেয়েছেন। এরপর বুধবার রাতে ফের একটি ইমেল পান তিনি। যেখানে লেখা ছিল, ‘গতকাল আপনাকে আমরাই মারতে চেয়েছিলাম। পালিয়ে যান। কাশ্মীর থেকে দূরে থাকুন।’ এই মেলে গৌতম গম্ভীরের বাড়ির বাইরের লোকালয়ের একটি ভিডিও পাঠানো হয়েছিল।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00