Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্ব শেয়ারবাজারে ধ্বস, তেলের দাম ১০৫ ডলার

আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দামও আরও বেড়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বিশ্ব শেয়ারবাজারে রক্তক্ষরণ অব্যাহত। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৫ ডলার ছাড়িয়ে গিয়েছে। সোনার দাম ক্রমশ উর্ধ্বমুখী। ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম সাড়ে আট শতাংশ বেড়ে ১০৫.৩০ ডলারে পৌঁছে গিয়েছে। আট বছর পর অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল।বুধবার ব্যারেল ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ৯৯ ডলার পর্যন্ত উঠেছিল। নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে গতকাল ব্যারেল প্রতি তেলের দাম আট শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৯.৪৬ ডলারে পৌঁছে যায়। ইউক্রেনে রুশ হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দামও আরও বেড়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে প্রাকৃতিক গ্যাসের দাম ১১.৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোনার দামও উর্ধ্বমুখী। আউন্সপ্রতি ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯৬৮ ডলারে উঠেছে। শেয়ারবাজারে বড় পতনের সাক্ষী রাশিয়া। সে দেশের শেয়ারবাজারের মোয়েক্সের সূচক ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে। আমেরিকা ইতোমধ্যেই সে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জ, চিনের সাংহাই স্টক এক্সচেঞ্জ, দক্ষিণ কোরিয়ার কোস্পি স্টক এক্সচেঞ্জের সূচক ছিল নিম্নমুখী। আর্থিক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ১২৫ ডলার পৌঁছে যেতে পারে। আগামী ২০২৩ সালে ১৫০ ডলারে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমেরিকা ও তাদের মিত্রশক্তির প্রবল বিরোধিতার পরেও রুশ সেনা ইউক্রেনে ঢুকে পড়েছে।

আরও পড়ুন Ukraine ভারতে বাড়তে পারে এই সব জিনিসের দাম

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00