Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক জোড়া নতুন ফিচার নিয়ে আসছে Google Pay!

ভারতে অনেকেই ইংরেজি ভাষায় স্বচ্ছন্দ নন। তাঁদের কাছে এই হিংলিশ ভাষা অনেক আকর্ষণীয় হতে চলেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল ওয়ালেট প্ল্যাটফর্ম হিসেবে Google Pay এমনিতেই জনপ্রিয়। সংস্থার দাবি, ভারতে প্রায় ১ কোটি গ্রাহক গুগল পে ব্য়বহার করেন। এবার ইউজার্সদের কাছে এই প্ল্যাটফর্ম আরও জনপ্রিয় করতে নতুন দুটি ফিচার নিয়ে আসছে গুগল। ফলে নতুন ফিচার্সে আরও আকর্ষণীয় ও সহজ হবে বলেই দাবি সংস্থার। গুগল জানিয়েছে, এই দুটি ফিচারের মধ্যে একটি হবে বড় চমক। তাঁরা জানিয়ে দিয়েছে, এবার গুগল ওয়ালেট ব্যবহারকারীরা নতুন ভাষা ইংলিশ ব্যবহার করতে পারবেন। হিন্দি ও ইংরেজির মিশেলে এই হিংলিশ, যা সেটিংসে গিয়ে ভাষা পরিবর্তনের মধ্যমে বেছে নেওয়া যাবে।

সংস্থার দাবি, ভারতে অনেকেই ইংরেজি ভাষায় স্বচ্ছন্দ নন। তাঁদের কাছে এই হিংলিশ ভাষা অনেক আকর্ষণীয় হতে চলেছে। এই পরিবর্তন যে গুগল পে-কে আমজনতার আরও কাছে নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরেকটি ফিচার হল ‘বিল স্প্লিট’। এটাও একটি চমক। কারণ অনেকেই বিশেষ করে তরুণ প্রজন্ম একসঙ্গে হোটেল বা রেস্তরাঁয় খেতে যান। ফলে এবার এই ‘বিল স্প্লিট’ অপশনে তাঁরা বিল মেটানোর ব্যাপারটা ভাগ করে নিতে পারবেন। যদিও গত বছর থেকেই গুগল পে গ্রুপ ক্রিয়েট অপশন দিয়েছে। এবার এর সঙ্গে যুক্ত হল ‘বিল স্প্লিট’। ফলে নিজেদের মধ্যে বিলের টাকা ভাগ করে নিয়ে পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা।

গুগল সার্চেও এক বড়সড় পরিবর্তন আনছে সংস্থা। এবার কোনও বিষয়ে সার্চ করতে চাইলে সার্চ রেজাল্ট পড়ে শোনাবে গুগল। ফলে আর মোবাইল স্ক্রিনে খুঁটিয়ে পড়ার দরকার পড়বে না। শুনে নিলেই কেল্লাফতে। গাড়ি চালানো বা চোখের সমস্যা থাকলে গুগল সার্চে সমস্যা মিটবে এবার। তবে এই ফিচার্সগুলি এখনই আসছে না, ২০২২ সালের প্রথম দিকে আসবে বলে জানিয়েছে গুগল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00