Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ত্রীর ঠাট্টার জবাব দিতে মিক্সার গ্রাইন্ডার তৈরি করে চমক স্বামীর

ষাট বছর আগে ভারত পেয়েছিল এই কোম্পানির তৈরি মিক্সার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাতে সময় কম। তাই, শিলনোড়ায় মশলা বেটে রান্না করার চল উঠে গিয়েছে। জায়গা নিয়েছে মিক্সার গ্রাইন্ডার। আর ভারতের বাজার সব থেকে বেশি বিক্রি হয় সুমিতের তৈরি করা মিক্সার গ্রাইন্ডার।

আজ থেকে ষাট বছর আগে ভারত পেয়েছিল এই কোম্পানির তৈরি মিক্সার গ্রাইন্ডার। সৌজন্যে এসপি মাথুরের স্ত্রী। শুনতে কেমন কেমন লাগছে না? হওয়ার কথা। হঠাৎ সংস্থার কর্তাকে ধন্যবাদ না দিয়ে তাঁর স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে কেন।

আসলে এই মিক্সার গ্রাইন্ডার তৈরি করার নেপথ্য কারিগর এসপি মাথুরের স্ত্রী। এবার বিস্তারিতভাবেই বলা যাক। এসপি মাথুর একসময় জার্মানি ছিলেন। সিমেন্স নামে একটি বহুজাতিক সংস্থায় কাজ করতেন। পেশায় ইঞ্জিনিয়ার। বাড়িতে ব্যবহৃত হত মিক্সার। একদিন মাথুরে স্ত্রীর গরমমশলা গুঁড়ো করার জন্য মিক্সার গ্রাইন্ডারে দিয়েছিলেন। কিছুক্ষণ চলার পর সেই গ্রাইন্ডার আর চলে না। স্ত্রী সঙ্গে সঙ্গে স্বামীকে তলব করে মিক্সার গ্রাইন্ডার ঠিক করতে বলেন। কিছুতেই আর ঠিক হয় না। ঘেমে-নেয়ে একাক্কার। শুনতে হলে বউয়ের ঠাট্টা-মস্করা। আর ওই সামান্য মস্করায় মাথুর সিদ্ধান্ত নিলেন তিনি একটি মিক্সার গ্রাইন্ডার তৈরি করবেন। যেমন ভাবা তেমন কাজ। বেশ কয়েকবছরের চেষ্টায় এসপি মাথুর তৈরি করলেন মিক্সার গ্রাইন্ডার। যা এখন ভারতের বাজার দাপিয়ে চলেছে। শুধু কি মাথুর স্ত্রী খুশি, খুশি অন্যান্য পরিবার।

গল্পের মূল কথা কী দাঁড়াল ঠাট্টা-মস্করাও মানুষকে নতুন কিছু আবিষ্কারের নেশায় প্রাণিত করে।

আরও পড়ুন বাজারে মারুতির নয়া গাড়ি, ১১ হাজার টাকাতেই বুকিংয়ের সুবিধা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00