Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার, ৭০৯ সূচক হারাল সেনসেক্স

টানা পাঁচদিন বাদে ফের মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা পাঁচদিন বাদে ফের মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার। মঙ্গলবার এক ধাক্কায় ৭০৯ সূচক হারিয়ে সেনসেক্স ফের ৫৬ হাজারের গণ্ডির নিচে নেমে দাঁড়িয়েছে। সেনসেক্সের পাশাপাশি ধাক্কা খেয়ে ১৬ হাজার ৭০০’র গণ্ডির নিচে নেমে এসেছে নিফটি। টাটা স্টিল ও কোটাক ব্যাঙ্ক সবচেয়ে ধাক্কা খেয়েছে। দুই সংস্থারই শেয়ারের দাম ৫ শতাংশের বেশি কমেছে।

এদিন ৫৬ হাজার ৬৬৩ দশমিক ৮৭ পয়েন্ট নিয়ে খুলেছিল শেয়ারবাজার। কিন্তু বাজার খোলার সঙ্গে সঙ্গেই হু-হু করে পড়তে থাকে বিভিন্ন সংস্থার শেয়ারের দাম। গত পাঁচদিন ধরে শেয়ারবাজার তেজী থাকায় অনেকটাই চাঙ্গা হয়েছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু আচমকা এদিন বাজার ইউটার্ন নেওয়ায় বিপাকে পড়ে যান তাঁরা। দুপুরের মধ্যেই বাজার থেকে গায়েব হয়ে যায় কয়েক হাজার কোটি টাকা।

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পতনের ধাক্কা অনেকটা সামলে উঠেছিল বাজার। কিন্তু শেষ বেলায় ফের হুড়মুড়িয়ে পড়তে থাকে বাজার। সেই ধাক্কা আর সামাল দেওয়া যায়নি। বাজার বন্ধের সময়ে ৭০৯ দশমিক ১৭ সূচক হারিয়ে সেনসেক্স দাঁড়ায় ৫৫ হাজার ৬৬৭ দশমিক ৮৫ সূচকে। একদিনে নিফটি৫০ হারিয়েছে ২২৮ দশমিক ৩০ সূচক। যার ফলে নিফটি দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬৩ পয়েন্টে। ইউক্রেন-রুশ যুদ্ধের অবসান না হওয়া পর্যন্ত বাজারে অস্থিরতা চলবে বলে জানিয়ে দিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00