Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

একদিনে ৪৩৭ পয়েন্ট বাড়ল সেনসেক্স (Sensex)। ফলে ফের সাড়ে ৫৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে ৫৬ হাজারের ঘরের কাছে পৌঁছল।

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীবারেই ঘুরে দাঁড়াল শেয়ারবাজার (Stock Market)। একদিনে ৪৩৭ পয়েন্ট বাড়ল সেনসেক্স (Sensex)। ফলে ফের সাড়ে ৫৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে ৫৬ হাজারের ঘরের কাছে পৌঁছল। সেনসেক্সের (Sensex) পাশাপাশি নিফটি (Nifty)  বেড়েছে ১০৫ সূচকের বেশি। ফলে এক লাফে পৌঁছল ১৬, ৬২৮ সূচকে। ফলে গত দু’দিন ধরে শেয়ারবাজার (Stock Market) নিম্নমুখী হওয়ায় বিনিয়োগকারীদের (Investor) কপালে যে চিন্তার ভাঁজ পড়েছিল, তা কিছুটা হলেও ঘুচল।

চলতি সপ্তাহের প্রথম দিন অর্থা‍ৎ সোমবার এক ধাক্কায় অনেকটাই বেড়েছিল সেনসেক্স ও নিফটি। কিন্তু পরের দু’দিন আচমকাই ইউটার্ন নিয়ে নিম্নমুখী হয়ে পড়েছিল শেয়ারবাজার। ফলে বিনিয়োগকারীদের অস্বস্তি অনেকটাই বেড়েছিল। বাজার বিশেষজ্ঞদের মধ্যে জিডিপি রিপোর্টের জেরেই পতনের সাক্ষী থেকেছিল বাজার। ফলে বৃহস্পতিবার শেয়ারবাজারের মতিগতির দিকে বিনিয়োগকারীরা চোখ রেখেছিলেন।

লক্ষ্মীবারে অবশ্য প্রথম থেকেই ধীর গতিতে আগের দিনের চেয়ে উঁচুর দিকেই উঠেছে সেনসেক্স। মূলত তথ্য-প্রযুক্তি এবং তেল ও গ্যাস সংক্রান্ত সংস্থাগুলির উপরে ভরসা করেই ঘুরে দাঁড়িয়েছে বাজার। রিলায়েন্সের শেয়ার দর ছিল ঊর্ধ্বমুখী। গত এক মাসের মধ্যে এদিনই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল মুকেশ আম্বানির সংস্থার শেয়ার দর। দুই চাকার গাড়ি প্রস্তুতকারী হিরো মোটর কর্পের শেয়ার দর অবশ্য কমেছে। তবে লাভের মুখ দেখেছে আর এক গাড়ি নির্মাণকারী সংস্থা অশোক লেল্যান্ড। দিন শেষে ৪৩৬ দশমিক ৯৪ সূচক বেড়ে ৫৫ হাজার ৮১৮ দশমিক ১১ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স। আর নিফটি ১০৫ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬২৮ সূচকে বন্ধ হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00