Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সপ্তাহের প্রথমদিনেই ব্যপক পতন সেনসেক্স-নিফটিতে!

সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমবার ভারতীয় শেয়ার বাজারে ব্যপক পতন দেখলেন বিনিয়োগকারীরা। প্রথমদিনেই পড়ল সেনসেক্স-নিফটির সূচক

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমবার ভারতীয় শেয়ার বাজারে ব্যপক পতন দেখলেন বিনিয়োগকারীরা। প্রথমদিনেই পড়ল সেনসেক্স-নিফটির সূচক। সোমবার, শেয়ার বাজারে ট্রেডিং শেষে সেনসেক্স শেষ করেছে ৫৮,৩৩০ পয়েন্টে। সেনসেক্সে পতন প্রায় ৪৫৬.০২ পয়েন্টের। অপরদিকে নিফটি শেষ করেছে ১৭,৩৮১.২০ পয়েন্টে। পতন প্রায় ১৩০.১০ পয়েন্ট অর্থাৎ ০.৭৮ শতাংশ। সার্বিকভাবে শেয়ার বাজারে পতন হলেও ব্যবসা খুব একটা খারাপ হয়নি এদিন। বিশেষজ্ঞদের দাবি, ১৮২১টি শেয়ারের ব্যবসা বেশ ভালো হয়েছে। তবে ১৩৯৮টি সংস্থার শেয়ার ধাক্কা খেয়েছে এদিন।

এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি-তে ভালো ব্যবসা করেছে একাধিক সংস্থা। একমধ্যে রয়েছে Tech Mahindra, Axis Bank, Maruti Suzuki, Wipro এবং SBI Life Insurance। অন্যদিকে বাজাজ ফাইনান্স, ফিনসার্ভ, টাটা কনসিউমার প্রোডাক্ট, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রভৃতি শেয়ারের পারফরম্যান্স বেশ খারাপ। বিশেষজ্ঞদের দাবি, কয়েকমাস আগেও ভারতীয় শেয়ার বাজার আলোড়ন ফেলেছিল। সেনসেক্স-নিফটি ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। কিন্তু গত মাস থেকেই পড়তে শুরু করে শেয়ার বাজার। নাগাড়ে পড়তে থাকে এই দুই সূচক। সোমবারও ফের পতনের সাক্ষী থাকলেন বিনিয়োগকারীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00