Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শক্তিকান্তের শক্তিশেলের ধাক্কায় বাজার থেকে গায়েব লক্ষ কোটি

সূচক এক ধাক্কায় হাজার পয়েন্ট পড়ে যায়। সূচক পরে নিফটিরও

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বুধবার ভারতের শেয়ারবাজারের মুখ সকাল থেকেই ভার ছিল। দুপুরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস রেপোরেট বৃদ্ধির কথা ধোষণা করেন। সেই সঙ্গে ইএমআই-য়ের সুদ বৃদ্ধির কথাও জানান। আর এই ঘোষণার জেরে শেয়ারবাজার দুলে ওঠে। সূচক এক ধাক্কায় হাজার পয়েন্ট পড়ে যায়। সূচক পরে নিফটিরও। তারপর আর বাজার ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টে সূচক আরও পড়ে।

বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১৩০৭ পয়েন্ট (২.২৯ শতাংশ) নীচে নেমে বন্ধ হয় ৫৫, ৬৬৯ পয়েন্টে। নিফটির সূচক ৩৯২ পয়েন্ট (২.২৯ শতাংশ) পড়ে বন্ধ হয় ১৬, ৬৭৭ পয়েন্টে। নিফটি ব্যাঙ্কের শেয়ার ৮৯৯.২০ পয়েন্ট কমে বন্ধ হয় ৩৫, ২৬৪.৫৫ পয়েন্টে। অর্থাৎ একদিনে বাজার থেকে গায়েব প্রায় ১০ লক্ষ কোটি টাকার মতো। এদিনের বেচাকেনায় লাভের মুখ দেখেছে ওএনজিসি। বাজার বন্ধের সময় তাদের প্রতিটি শেয়ারের দাম ছিল ১৬২.২৫ টাকা। সব থেকে বেশ ক্ষতির মুখ দেখেছে অ্যাপলো হসপিটালের শেয়ার। তাদের শেয়ার দাম প্রায় তিনশো টাকার মত কমে যায়। বাজার বন্ধের সময় তাদের শেয়ারের দাম ছিল ৪, ১০৩.৩০টা( দাম কমেছে ২৯১.৪৫ টাকা।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে রেপোরেট বৃদ্ধির কথা ঘোষণা করেন। সেই সঙ্গে জানিয়ে দেন, আগামীদিনে মুদ্রাস্ফীতি লাফিয়ে বাড়বে। আরবিআইয়ের এই ঘোষণায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তবে সব থেকে খুশি কালোবাজারিরা। কারণ, আগামীদিন তাদের কাছে পৌষমাস হতে চলেছে।    

আরও পডুন মধ্যবিত্তের হাতে কার্যত ভিক্ষার থালা ধরিয়ে দিল আরবিআই

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00