Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সপ্তাহের শেষ দিনেও পতন শেয়ারবাজারে, লালে থামল সেনসেক্স-নিফটি

চলতি সপ্তাহে পাঁচ দিনের মধ্যে চারদিনই কার্যত বিনিয়োগকারীরা আর্থিক ক্ষতির মুখ দেখলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পতন দিয়েই সপ্তাহের শুরু হয়েছিল। সপ্তাহের শেষ কর্মদিবসেও পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার। শুক্রবার ২৩৩ দশমিক ৪৮ সূচক হারাল সেনসেক্স। পাশাপাশি নিফটিও কমেছে ৭০ পয়েন্ট। কোনওক্রেমে ১৭ হাজার ১৫০ সূচক ধরে রাখতে পেরেছে। সেনসেক্সের শীর্ষ ৩০টি স্টকের মধ্যে ২২টির দরেই পতন ঘটেছে। বাজাজ অটো, এবিআই সহ বেশ কয়েকটি সংস্থার শেযার দর অবশ্য বেড়েছে। বুধ ও বৃহস্পতিবারও পতনের সাক্ষী থেকেছিলেন বিনিয়োগকারীরা। চলতি সপ্তাহে পাঁচ দিনের মধ্যে চারদিনই কার্যত বিনিয়োগকারীরা আর্থিক ক্ষতির মুখ দেখলেন। শুধুমাত্র মঙ্গলবার সামান্য লাভের মুখ দেখতে পেয়েছিলেন তাঁরা।   

অথচ এদিন সকালে বাজার খোলার সময়ে আভাসও পাওয়া যায়নি ফের পতনের ধাক্কার মুখোমুখি হতে হবে বিনিয়োগকারীদের। আগের দিন বাজার বন্ধের সময় সেনসেক্স যা ছিল, তা থেকে ১৮৮ সূচক বেড়ে শুরু হয়েছিল দিনের বেচা-কেনা। আর ৪৭ সূচক বেড়ে শুরু হয়েছিল নিফটি। কিন্তু বাজার খোলার সঙ্গে সঙ্গেই দেশের নামী-দামী সংস্থাগুলির শেয়ারদর পড়তে থাকে। দুপুরের পরে এক ধাক্কায় ৪০০-র বেশি পয়েন্ট খুইয়েছিল সেনসেক্স। তথ্য-প্রযুক্তি থেকে ওষুধ প্রস্তুতকারী সংস্থা এমনকী অটো ও এফএমসিজি’র শেয়ারেও ধস নেমেছে। শেষ বেলায় সেই ধাক্কা কিছুটা হলেও সামাল দিতে সক্ষম হয়েছে। তবে তাতে খুব একটা লাভ হয়নি।

এদিন শেয়ারবাজারে সবচেয়ে লাভবান হয়েছে বাজাজ অটো। সংস্থার শেয়ার দর বেড়েছে ৭০ টাকা ৪৫ পয়সা। সবচেয়ে বড় লোকসান করেছে টাইটান। একদিনে সংস্থার শেয়ারের দাম কমেছে ৯৪ টাকা ৬০ পয়সা। দিনের শেষে ২৩৩ দশমিক ৪৮ সূচক হারিয়ে সেনসেক্স বন্ধ হয়েছে ৫৭ হাজার ৩৬২ দশমিক ২০ পয়েন্টে। আর ৬৯ দশমিক ৭৫ সূচক হারিয়ে নিফটি বন্ধ হয়েছে ১৭ হাজার ১৫৩ পয়েন্টে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00