Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাজার খুলতেই পড়ে গেল সূচক

অধিকাংশ নামী সংস্থার শেয়ারের দাম পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সূচক পতন অব্যাহত। এক ধাক্কায় সূচক নেমে গেল  এক হাজার।  সূচক পড়েছে নিফটিরও। বাজার খোলার সময় দালাল স্ট্রিটের শেয়ার ছিল ৫৬, ৮৪৭।  নিফটির সূচক ছিল ১৭ হাজারের ঘরে। 

অধিকাংশ নামী সংস্থার শেয়ারের দাম পড়ে গিয়েছে। সেই সব সংস্থার মধ্যে রয়েছে এইচডিএফসি, রিলায়েন্স, ইনফোসিস, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক। 

এইচডিএফসির শেয়ার পড়েছে ১৩০. ৬৬, রিলায়েন্সের ৯১.৪৯, ইনফোসিস ৮৮.৪৮, এইচডিএফসি ৭৭.১২, আইসিআইসিআই ব্যাঙ্ক৫৭.৪৭, টিসিএস ৪৯.৪৫। অন্যান্য যে সব সংস্থার শেয়ারের দাম পড়েছে, সেই সব সংস্থার মধ্যে রয়েছে টেক মাহিন্দ্রা, নেসলে ইন্ডিয়া, উইপ্রো, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক। বাজার খুলতে সূচক পতনে চিন্তায় লগ্নিকারীরা।

সূচক পতনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে মন্দা চলছে। এশিয়ার অধিকাংশ সংস্থার লেন-দেন কমেছে।  চোদ্দ মাসের মধ্যে এই প্রথমবার আন্তর্জাতিক বাজারে এশীয় কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক হারে কমে যায়।   আর তার প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারে। বাজার আর মাত্র একদিন খোলা। অনেকের মতে, শেয়ার বাজারের যে গতি লক্ষ্য করা যাচ্ছে, তাতে শুক্রবার  মিরাক্যাল কিছু না হলে সূচকের খুব একটা হেরফের হবে না।

সোমবার লেদেনের প্রথম দিন বাজার খোলার সঙ্গে সঙ্গে পরে সেনসেক্স ১,৯৫৫ পয়েন্ট পড়ে যায়। নিফটি ৫৯৬ পয়েন্ট খুইয়ে নেমে আসে ১৭,০৫০-রও তলায়। সপ্তাহের প্রথম দিনেই বাজার থেকে মুছে গেল লগ্নিকারীদের ৯ লক্ষ ১৫ হাজার কোটি টাকার শেয়ার সম্পদ।

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00