Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আবাসন নির্মাণ সংস্থা SUPERTECH-কে দেউলিয়া ঘোষণা করল NCLT

তবে দেউলিয়া ঘোষিত হলেও হাল ছাড়তে নারাজ সুপারটেকের শীর্ষ কর্তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বড়সড় ধাক্কা খেল দেশের অন্যতম আবাসন নির্মাণ সংস্থা সুপারটেক (SUPERTECH). শুক্রবার একাধিক অনিয়মের দায়ে সংস্থাকে দেউলিয়া ঘোষণা করল ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT)। আর এই সিদ্ধান্তের ফলে কার্যত চরম বিপাকে পড়তে চলেছে প্রায় ২৫ হাজার পরিবার। কেননা, সুপারটেকের কাছ থেকে ফ্ল্যাট সহ বিভিন্ন ডুপেক্স বুকিংয়ের জন্য কোটি-কোটি টাকা ইতিমধ্যেই জমা দিয়েছেন তারা।

তবে দেউলিয়া ঘোষিত হলেও হাল ছাড়তে নারাজ সুপারটেকের শীর্ষ কর্তারা। সংস্থার পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল আরবিট্রেশনের দ্বারস্থ হওয়া হবে।’ তবে এনসিএলটি’র সিদ্ধান্তে যারা সংস্থার বিভিন্ন প্রকল্পে ফ্ল্যাট বুক করেছেন, তাদের অযথা চিন্তিত হওয়ার কোনও কারণ নেই বলেও জানানো হয়েছে।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সুপারটেকের বিরুদ্ধে এনসিলিটির কাছে নালিশ জানানো হয়েছিল। ইউবিআইয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিভিন্ন জায়গায় আবাসন নির্মাণের নামে কোটি-কোটি টাকা ঋণ নিয়েও শোধ করছে না সুপারটেক। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিখ্যাত আবাসন নির্মাণ সংস্থাকে দেউলিয়া ঘোষণা করেছে এনসিএলটি। সম্প্রতি দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকেও নয়ডায় অবস্থিত সুপারটেকের দুটি আবাসন টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00