Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্রাহকদের কপালে হাত, ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

Share:

নিজস্ব প্রতিবাদে: নয়া অর্থবর্ষ শুরু হতেই ব্যাঙ্কে নানা রকমের পরিবর্তন হয়। চলতি বছর একাধিক ব্যাঙ্কিং প্রতিষ্ঠান বিভিন্ন ছোট সেভিং স্কিমে সুদের হার কমাচ্ছে। সেই তালিকায় রয়েছে পিএনবি। ৩ কোটি টাকার কম অঙ্কের ফিক্সড ডিপোজ়িটে সুদের হার কমিয়েছে দিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। একাধিক সময়কালের (Tenure) জন্য তা কমানো হয়েছে।

এই বদলের পর সাধারণ নাগরিকরা পিএনবি-র ফিক্সড ডিপোজ়িটে সর্বোচ্চ সুদ পাবেন ৭.১০ শতাংশ হারে। এই সুবিধা কেবল ৩৯০ দিনের জন্য এফডি-তেই পাওয়া যাবে। আগে সর্বোচ্চ সুদের হার ছিল ৭.২৫ শতাংশ। ৪০০ দিনের জন্য এফডি-তে ওই সুদ পাওয়া যেত।

পিএনবি-তে ৩০০ দিনের এফডি-তে সুদের হার ৭.০৫ শতাংশ থেকে কমে হয়েছে ৬.৫০ শতাংশ। ২ থেকে ৩ বছরের মধ্যে যে কোনও সময়কালের জন্য করা এফডি-তে সুদের হার ৭ শতাংশ থেকে কমে হয়েছে ৬.৭৫ শতাংশ। ১২০৪ দিনের এফডি-তে সুদের হার ৬.৪০ শতাংশ থেকে কমে হয়েছে ৬.১৫ শতাংশ।

বদল এসেছে পাঁচ বছর বা তার বেশি সময়ের এফডি-র সুদের হারেও। ৫ বছর তেকে ১৮৯৪ দিনের এফডি-তে সুদের হার ৬.৫০ শতাংশ থেকে কমে হয়েছে ৬ শতাংশ। আবার ১৮৯৬ দিন থেকে ১০ বছরের জন্য এফডি-তেও সুদের হার ৬.৫০ শতাংশ থেকে কমে হয়েছে ৬ শতাংশ। কিন্তু ১৮৯৫ দিনের জন্য এফডি-তে সুদের হার মিলবে ৫.৮৫ শতাংশ।

পিএনবি-র এফডি-তে নতুন রেট ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে বলেই খবর। এই সুদের হার সাধারণ নাগরিকদের জন্য। সিনিয়র সিটিজেনরা একই সময়কালের জন্য সাধারণ নাগরিকদের থেকে ০.৫০ শতাংশ বেশি সুদ পাবেন। সুপার সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার আরও কিছুটা বেশি থাকবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00