Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রুশ-ইউক্রেন বৈঠক ইতিবাচক হতেই ব্যারেল পিছু সাড়ে ৬ ডলার কমল তেলের দাম

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৬ শতাংশ কমে এক ব্যারেল ক্রুড অয়েলের দাম দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৯৭ ডলারে। 

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অবিযান শুরু হওয়ার পরেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু-হু করে বেড়ে চলেছিল। এক পর্যায়ে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ১৩০ ডলার ছাড়িয়েছিল। মঙ্গলবার তুরস্কের ইস্তান্বুলে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি বৈঠক ইতিবাচক হওয়ার ইঙ্গিত মিলতেই এক লহমায় ব্যারেল পিছু সাড়ে ৬ ডলার কমল তেলের দাম। আন্তর্জাতিক বাজারে এদিন ভারতীয় সময় রাত নয়টায় এক ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৯৭ ডলার।

বিশ্বে তেল উ‍ৎপাদনকারী দেশগুলির মধ্যে প্রধান সারিতে রয়েছে রাশিয়া। ইউক্রেনে সামরিক অভিযানের পরেই রাশিয়ার উপরে পশ্চিমী দেশগুলির একের পর এক নিষেধাজ্ঞা জারির ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমশই চড়ছিল। তেলের সরবরাহ বাড়িয়ে বাজার স্থিতিশীল করার জন্য সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলির কাছে আর্জি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তাঁর সেই আর্জি সটান প্রত্যাখ্যান করেছে মধ্যপ্রাচ্যের দেশের শাসকরা।

মঙ্গলবার তুরস্কের ইস্তান্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি বৈঠক শুরুর আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম খানিকটা কমে দাঁড়িয়েছিল ১০৯ দশমিক ৯৭ ডলার। কিন্তু সাংহাই সহ চিনে করোনাভাইরাসের নতুন দাপট রুখতে কঠোর লকডাউন জারির ফলে তেলের দাম এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ১১২ দশমিক ৪৮ ডলারে।

কিন্তু ইস্তান্বুলে রুশ-ইউক্রেন শান্তি বৈঠক ইতিবাচক হওয়ার সংবাদ সম্প্রচারের সঙ্গে সঙ্গে তেলের দাম হু-হু করে কমতে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৬ শতাংশ কমে এক ব্যারেল ক্রুড অয়েলের দাম দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৯৭ ডলারে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00