Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Motorola আনছে বিশ্বের সবচেয়ে পাতলা মিলিটারি গ্রেড স্মার্টফোন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ   Motorola, Razr 50 Ultra র পর এবার গ্রাহকদের জন্য নতুন ফোন আনতে চলেছে Motorola। কোম্পানি তাদের অফিসিয়াল X Handle-এ এই আসন্ন ফোনের নতুন একটি টিজার (teaser) প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, ভারতে বিশ্বের সবচেয়ে পাতলা মিলিটারি গ্রেড সার্টিফায়েড স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Motorola

কোম্পানির তরফ থেকে ছোট্ট একটি টিজার ভিডিওর সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছে “Do You Dare to Be Bold”। এছাড়া আরেকটি টিজার ভিডিওতে কোম্পানি স্মার্টফোনটি টিজ করেছে এবং ক্যাপশন দিয়েছে “The bold journey begins soon”। কোম্পানির দাবি, বিশ্বের সবচেয়ে পাতলা ফোন যা মিলিটারি গ্রেডের MIL-810 ড্যুরেবল সহ ভারতে আসতে চলেছে। দেখা যাক কেমন হয় নতুন ফোনটি।

নতুন স্মার্টফোনটি যদি পড়ে যায় তাহলেও ভাঙবে না, এমনটাই জানিয়েছে Motorola। ফোনটিকে মিলিটারি গ্রেডের MIL-810 সার্টিফিকেট দেওয়া হয়েছে, মানে ডিভাইসটি ঠান্ডা, গরম এবং হিউমিডিটি-তে খারাপ হবে না। কোম্পানি জানিয়েছে, আগামী দিনে ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart থেকে কেনা যাবে।

একাধিক রিপোর্টে দেখা গিয়েছে, Motorola ভারতীয় বাজারে পাতলা স্মার্টফোন হিসেবে এই Motorola Edge 50 Neo লঞ্চ করতে পারে। আসন্ন এই স্মার্টফোনটিকে জল এবং ধুলো থেকে রক্ষা করার জন্য এতে IP68 রেটিং দেওয়া হয়েছে।

সারমর্ম:

  • Motorola তাদের অফিসিয়াল X handle-এ আসন্ন স্মার্টফোনের নতুন একটি টিজার প্রকাশ করেছে
  • Motorola Dune-এর সবচেয়ে পাতলা মিলিটারি গ্রেড সার্টিফায়েড MIL-810 ড্যুরেবল সহ স্মার্টফোন আসতে চলেছে ভারতে
  • আসন্ন Motorola Edge 50 Neo স্মার্টফোনটিকে জল এবং ধুলো থেকে রক্ষা করার জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00