Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্দান্ত খবর, ১০ ডিসেম্বর ভারতীয় বাজারে আসছে শোরগোল ফেলে দেওয়া Moto G35 5G

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের বাজারে স্মার্টফোন প্রেমীদের জন্য আসছে Moto G35 5G। ডিসেম্বর ১০ তারিখে ই-কমার্স সংস্থা Flipkart-এ  এক্সক্লুসিভলি লঞ্চ হতে চলেছে নয়া ফোন। এর আগে আন্তর্জাতিক বাজারে লঞ্চের পর থেকেই Moto G35 5G ফোনটি ব্যবহারকারীদের মধ্যে দারুণ সাড়া ফেলে দিয়েছিল। এবার ভারতের জন্যও থাকছে কিছু আকর্ষণীয় ফিচার।

Moto G35 5G: ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে:
ফোনটিতে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চির FHD+ ডিসপ্লে। স্ক্রিনের উজ্জ্বলতা পৌঁছাবে 1000 নিট পর্যন্ত, সঙ্গে রয়েছে Vision Booster। রিফ্রেশ রেট 60Hz থেকে 120Hz পর্যন্ত ভ্যারিয়েবল, যা গেমিং বা স্ক্রলিংয়ের অভিজ্ঞতা করবে স্মুথ। স্ক্রিন সুরক্ষায় Corning Gorilla Glass 3240Hz টাচ স্যাম্পলিং রেটও পাওয়া যাবে।

প্রসেসর:
চালিত হবে Unisoc T760 চিপসেট দিয়ে, যা পাওয়ারফুল পারফরম্যান্স নিশ্চিত করবে।

মেমোরি:
ডিভাইসটিতে থাকবে GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। আরও 8 GB এক্সটেন্ডেড RAM সাপোর্ট থাকায় মাল্টিটাস্কিং হবে সহজ।

অপারেটিং সিস্টেম:
ফোনটি আসছে Android 14 OS সহ, যেখানে একটি OS আপগ্রেড এবং দুই বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি রয়েছে।

ক্যামেরা:
50 MP প্রাইমারি ক্যামেরা এবং 8 MP আল্ট্রা-ওয়াইড লেন্সের পাশাপাশি, সেলফির জন্য থাকছে 16 MP ক্যামেরা4K ভিডিও রেকর্ডিংও সাপোর্ট করবে।

ব্যাটারি ও চার্জিং:
ডিভাইসটিতে 5,000 mAh ব্যাটারি20 W ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।

কানেক্টিভিটি:
12টি 5G ব্যান্ড, VoNR, 4X4 MIMO ও ক্যারিয়ার অ্যাগ্রিগেশন নিশ্চিত করবে উন্নত নেটওয়ার্ক।

ডিভাইসটি সবুজ, লাল, এবং কালো রঙে পাওয়া যাবে। ইউনিক ভেগান লেদার ডিজাইন এটিকে আলাদা করে তুলবে। যদিও দাম এখনও অজানা, আন্তর্জাতিক বাজারে এর দাম ছিল €199 (প্রায় 17,700)। Flipkart-এ এক্সক্লুসিভ ডিলে আরও সুবিধা থাকবে বলে আশা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00