Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিওয়ালিতে বাড়িতে নিয়ে আসুন মাহিন্দ্রার নতুন Scorpio Classic Boss

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে উৎসবের মরসুম। আর উ‍ৎসবেরর মরসুমে মাহিন্দ্রা Scorpio ক্লাসিকের বিশেষ Boss সংস্করণ বাজারে হাজির হয়েছে। মূলত স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় কিছু ভিজ্যুয়াল পরিবর্তন নিয়ে হাজির হয়েছে নয়া সংস্কররণ। যদিও নয়া গাড়ির দাম এখনও খোলসা করেনি মাহিন্দ্রা তবে বেস মডেলের থেকে কিছু দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুনত্ব

Boss সংস্করণের বাইরের দিকে ক্রোমের ডিজাইনগুলি, যেমন ফ্রন্ট গ্রিল এবং ফগ ল্যাম্প কে গাঢ় রঙ করা হয়েছে। বোনেট স্কুপ, পেছনের কোয়ার্টার গ্লাস, হেডল্যাম্প এবং টেইল-ল্যাম্পগুলিতেও একটি ডার্ক ক্রোম অ্যাপ্লিক যোগ করা হয়েছে। বিশেষ এডিশনে রেইন ভিসর, একটি ফ্রন্ট স্কিড প্লেট, কালো পাউডার কোটেড-রিয়ার গার্ড এবং রিয়ার-ভিউ ক্যামেরা যুক্ত করা হয়েছে। উইং মিরর ক্যাপগুলিতে কার্বন ফাইবার ফিনিশ দেওয়া হয়েছে। Boss এডিশনে গাড়ির ভিতরে কালো সিটের আপহোলস্ট্রি এবং কমফোর্ট কিট দেওয়া হয়েছে যাতে আরামদায়ক কুশন এবং নেক-পিলো বর্তমান।

পারফরম্যান্স

Scorpio ক্লাসিকের শক্তি আসে একটি 2.2 লিটার, 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন থেকে, যা 132 hp এবং 300 Nm পিক টর্ক উৎপন্ন করে। উৎপন্ন পাওয়ার 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের মাধ্যমে পেছনের চাকায় পৌঁছায়।

ভারতে Scorpio ক্লাসিকের সরাসরি কোনও প্রতিযোগী নেই। কিন্তু Hyundai Creta, Kia Seltos এবং অন্যান্য Midsize SUV-র সাথে টক্কর নিতে প্রস্তুত। মাহিন্দ্রার এই নতুন উদ্যোগ গ্রাহকদের জন্য উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে তা বলাই বাহুল্য।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00