Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুদ্ধের জের, LIC-র IPO বাজারে ছাড়া নিয়ে সংশয়

বিশ্বব্যাপী শেয়ার বাজারে দেখা দিয়েছে ব্যাপক অস্থিরতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় একসপ্তাহ ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রুশ সেনাবাহিনীর হামলায় রীতিমতো জর্জরিত গোটা ইউক্রেন। আর ইউরোপে চলতে থাকা এই যুদ্ধের প্রভাব পড়ছে নানা ক্ষেত্রে। বাদ পড়েনি শেয়ার বাজারও। বিশ্বব্যাপী শেয়ার বাজারে দেখা দিয়েছে ব্যাপক অস্থিরতা। যার জেরে দেশের খ্যাতনামা বিমা কোম্পানি LIC-র IPO বাজারে আসা নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়। চলতি মাসেই IPO বাজারে ছাড়ার কথা ছিল। কিন্তু যুদ্ধের প্রভাবে শেয়ারবাজার ধাক্কা খাওয়ায় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গিয়েছে IPO।

জানা গিয়েছে, এই বিষয়টি নিয়ে আগামী ৪ বা ৫ তারিখ বৈঠকে বসতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ী এবং কেন্দ্র শিল্প এবং বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল। আগামী ১১ মার্চ LIC-র IPO বাজারে আসার কথা ছিল। কিন্তু অনেকেই মনে করছেন মন্ত্রীদের বৈঠকে  LIC-র IPO-র বাজারে আসা পিছতে পারে। কারণ, এই মুহূর্তে যুদ্ধের জেরে বিশ্বের শেয়ার বাজারে অস্থিরতা চলছে। তাই এখনই LIC-র IPO বাজারে আনার ঝুঁকি নাও নিতে পারে কেন্দ্র সরকার। কারণ, ভবিষ্যতে শেয়ার বাজারের অবস্থা কী হবে সেটা বোঝা যাচ্ছে না।

অন্যদিকে, বিদেশি বিনিয়োগকারীদের জন্য তথা FDI-এ LIC-র IPO-র ২০ শতাংশ দেওয়ার কথা। তবে অস্থিরতার বাজারে এমন সময় বিদেশি সংস্থাগুলি বিনিয়োগের ক্ষেত্রে কতটা আগ্রহী হবে সেটা নিয়েও রয়েছে সন্দেহ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00