Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করেননি? মুশকিলে পড়বেন

দিতে হবে মোটা টাকার জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাতে আর মাত্র দুদিন। ৩১ মার্চের মধ্যে যাঁরা প্যানকার্ডের সঙ্গে আধারকার্ডের লিঙ্ক (সংযোগ) করেননি, ১ এপ্রিল থেকে আয়কর দফতর তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে। সংশ্লিষ্টের বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি তাঁর প্যানকার্ড বাতিল করে দিতে পারে আয়কর দফতর। সেই সঙ্গে তুলনামূলকভাবে টিডিএস বেশি দিতে হবে। আয়কর দফতর থেকে বলা হয়েছে, তারা যেন ৩১ মার্চ পর্যন্ত অপেক্ষা না করে।বাড়িতে বসেই করা যাবে এই কাজ। কী ভাবে করতে হবে, সেটাও জানিয়ে দেওয়া দরকার।

১) প্রথমে এই লিঙ্ক ক্লিক করুন  www.incometax.gov.in

২) ক্লিক করলে আপনার সামনে খুলবে আয়কর দফতরের ওয়েবসাইটের হোম পেজ।

৩) বাঁদিকে দেখুন। সেখানে লেখা রয়েছে Link Aadhar

৪) এবার সেখানে ক্লিক করুন

৫) ক্লিক করলে আরও একটি পাতা খুলে যাবে

৬) লক্ষ্য করে দেখুন আপনার কাছে কিছু জানতে চাওয়া হচ্ছে

৭) প্রথমে প্যান নম্বর লিখুন

৮) তার ঠিক নীচে রয়েছে আধারকার্ডের নম্বর লেখার জায়গা

৯) পরেই বক্সে আপনাকে লিখতে হবে আপনার নাম। আধারকার্ডে যে নাম রয়েছে সেই নাম লিখতে হবে

১০) তার নীচে রয়েছে মোবাইল নম্বর লেখার জায়গা

১১) তার নীচে রয়েছে আরও দুটি খালি জায়গা। সেই দুটি জায়গা পূরণ করে এবার ‘Link Aadhar’ –য়ে ক্লিক করুন

তাহলে আর কী। এখনও যাঁরা প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করেননি তারা ৩১ মার্চ পর্যন্ত অপেক্ষা করবেন না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00