Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেকর্ড, অক্ষয় তৃতীয়ায় বিক্রি ১৫ হাজার কোটি টাকার সোনা

১৫ হাজার কোটি টাকার সোনার গহনা বিক্রি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অক্ষয় তৃতীয়ার দিন রেকর্ড বিক্রি সোনার। একদিনে বিক্রি হয়েছে ১৫ হাজার কোটি টাকার গহনা। রেকর্ড পরিমাণ সোনা বিক্রির খবর দিয়েছে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। করোনা এবং লকডাউনের পর এই প্রথম একদিনে এই বিপুল পরিমাণ সোনার গহনা বিক্রি হল।

কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের জাতীয় সাধারণ সম্পাদক প্রবীণ খাণ্ডেলওয়াল এবং পঙ্কজ অরোরা জানিয়েছেন, ‘করোনা আর লকডাউনের কারণে গত দু বছর ধরে সোনার বাজার ছিল মন্দা। এই শিল্পের যুক্তরা সকলেই রীতিমতো দুঃশ্চিন্তার মধ্য দিয়ে কাটিয়ে ছিলেন। আজ মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার দিন একলাফে অনেকটাই বিক্রি হয়েছে সোনা। এখনও পর্যন্ত যা খবর, তাতে একদিনে ১৫ হাজার কোটি টাকার সোনার গহনা বিক্রি হয়েছে। তবে দোকান আরও কয়েক ঘণ্টা খোলা থাকবে। ফলে, এই বিক্রির পরিমাণ আরও কিছুটা বাড়বে বলেই আমাদের ধারণা। একদিনে এই বিশাল পরিমাণ সোনার গহনা বিক্রির খবরে খুশি অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ড স্মিথ ফেডারেশনের সভাপতি পঙ্কজ অরোরাও।

খাণ্ডেওয়াল এবং অরোরা জানিয়েছেন, ২০১৯ সালে ঠিক এই দিনে ১০ গ্রাম সোনার দাম ছিল ৩২, ৭০০ টাকা। আর প্রতি কেজি রূপোর দাম ছিল ৩৮,৩৫০। আর আজ অক্ষয় তৃতীয়ার দিন প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৩ হাজার টাকা। আর প্রতি কেজি রূপোর দাম ৬৬, ৬০০ টাকা।

সোনার গহনার পাশাপাশি মঙ্গলবার রূপোর গহনা কেনার চাহিদাও ছিল চোখে পড়ার মতো। অনেকেই অক্ষয় তৃতীয়ারদিনটি শুভ বলে মনে করেন। ১লা বৈশাখা যারা হালখাতা করেন না, তারা এই দিনটিকে বেছে নেন। সকাল থেকে দোকানে-দোকানে শুরু হয় পুজো। বেলার দিকে ক্রেতারা আসতে শুরু করেন।

আরও পডু়ন কলকাতায় এক ধাক্কায় অনেক সস্তা সোনা, জলদি কিনে ফেলুন……

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00