Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের নয়া কীর্তি গৌতম আদানির, সম্পদের নিরিখে ছুঁয়ে ফেললেন বিল গেটসকে

দুজনেরই ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১২৫ বিলিয়ন ডলার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। সম্পদের নিরিখে ওয়ারেন বাফেটকে আগেই টপকে গিয়েছিলেন। এবার ছুঁয়ে ফেললেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসকে। দুজনেরই ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১২৫ বিলিয়ন ডলার। আর সম্পদের নিরিখে এই মুহুর্তে বিশ্বের ধনকুবেরদের তালিকায় যুগ্মভাবে চতুর্থস্থানে রয়েছেন আদানি ও গেটস।

সময় যত গড়াচ্ছে ততই সম্পদের পাহাড়ে চড়ছেন আদানি গোষ্ঠীর কর্ণধার। বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘ব্লুমবার্গ বিলিওনিয়র ইনডেক্স’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘একদিনে ৬ বিলিয়ন ডলারের সম্পত্তি বাড়ায় মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসকে ছুঁয়ে ফেলেছেন আদানি। গত ৩০ বছর ধরে বিশ্বের শীর্ষ দশ ধনীর তালিকায় থাকা বিল গেটসকে সম্পত্তির নিরিখে ছুঁয়ে ফেলাটা ভারতীয় শিল্পোদ্যোগীর কাছে এক বড় মাইল ফলক। গত বছর থেকেই কার্যত ধন দেবী প্রসন্ন আদানি গোষ্ঠীর কর্ণধারের প্রতি। কিন্তু চলতি বছর কার্যত অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছেন গৌতম আদানি। গত বছর অর্থা‍ৎ ২০২১ সালে তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ছিল ৭৬ দশমিক ৭ বিলিয়ন ডলার। চলতি বছরের প্রথম চার মাসের মধ্যেই সম্পত্তি বেড়েছে ৪৮ দশমিক ৩ ডলার।’ যদিও ‘ফোবর্স’ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, এখনও সম্পদের নিরিখে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার থেকে সামান্য পিছিয়ে রয়েছেন গৌতম আদানি। দুজনের সম্পত্তির মধ্যে ফারাক মাত্র শূন্য দশমিক ৪ বিলিয়ন ডলার।  

চলতি বছরে মুকেশ আম্বানিকে সরিয়ে শুধু এশিয়ার সেরা ধনীর তকমাই পাননি আদানি গোষ্ঠীর কর্ণধার, একের পর এক শীর্ষ ধনীকে পিছনে ফেলেছেন। সম্পত্তির দৌড়ে তাঁর কাছে পিছিয়ে পড়েছেন মুকেশ আম্বানি, গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিন, ওয়ারেন বাফেটের মতো বিশ্ব কাঁপানো ধনকুবেররা।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00