Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোয় জ্বালানির ছ্যাকা! পঞ্চমীতেও মহার্ঘ্য হল পেট্রল-ডিজেল

প্রতিদিনই নতুন রেকর্ড ভাঙছে জ্বালানির দাম। রবিবার পঞ্চমীর দিন একেবারে রেকর্ড ছুঁল পেট্রল-ডিজেলের দাম। এদিন কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ২৮ পয়সা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনই নতুন রেকর্ড ভাঙছে জ্বালানির দাম। রবিবার পঞ্চমীর দিন একেবারে রেকর্ড ছুঁল পেট্রল-ডিজেলের দাম। এদিন কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ২৮ পয়সা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৩৫ পয়সা করে বাড়ল। এর ফলে কলকাতায় রবিবার পেট্রল বিক্রি হচ্ছে ১০৪ টাকা ৮০ পয়সা প্রতি লিটারে। আর ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৫ টাকা ৯৩ পয়সা। এই নিয়ে পরপর পাঁচদিন বাড়ল জ্বালানি তেলের দাম। উৎসবের মরশুমে এভাবে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় জিনিসপত্রেরও দাম বাড়ার আশঙ্কা করছে আমজনতা। মুম্বইয়ে ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে ডিজেলের দাম।

রবিবারও প্রতি লিটারে পেট্রলের দাম বেড়েছে ৩০ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। তাই শুধু কলকাতা নয়, পেট্রলের দাম দিল্লি ও মুম্বইয়ে রেকর্ড স্পর্ষ করল। রবিবার দিল্লিতে পেট্রলের নতুন দাম হল ১০৪ টাকা ১৪ পয়সা। সেখানে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২ টাকা ৮২ পয়সা। তবে সব শহরকে ছাপিয়ে গিয়েছে মুম্বই। সেখানে ডিজেল গতকালই সেঞ্চুরি পার করেছিল। আজও ৩৫ পয়সা দাম বাড়ল। অপরদিকে মুম্বইয়ে পেট্রলের দাম পার করল ১১০ টাকা প্রতি লিটার। এদিন মুম্বইয়ে পেট্রলের দাম হয়েছে ১১০.১২ টাকা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00