Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাবধান! ১ অক্টোবর থেকে এই তিন ব্য়াঙ্কের পুরনো চেকবুক অকেজো হয়ে যাবে

আপনার যদি এলাহাবাদ ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স বা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (UBI) অ্যাকাউন্ট থাকে, তাহলে এই তথ্য শুধুমাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনার যদি এলাহাবাদ ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স বা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (UBI) অ্যাকাউন্ট থাকে, তাহলে এই তথ্য শুধুমাত্র আপনার জন্য। আগামী ১ অক্টোবর থেকে আপনার পুরোনো চেকবুক অকেজো হয়ে যাবে। তাই আগেভাগেই নতুন চেকবইয়ের জন্য় আবেদন করে দিন। সামনেই আসছে উৎসবের মরশুম। তাই ব্য়াঙ্কেও থাকবে লম্বা ছুটি। তাই সমস্য়ায় পড়ার আগেই এই তিন ব্য়াঙ্কের গ্রাহকরা দ্রুত নতুন চেকবুকের আবেদন করুন।

এলাহাবাদ ব্য়াঙ্ক (Allahabad Bank) বর্তমানে ইন্ডিয়ান ব্য়াঙ্কের (Indian Bank) সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছে। একইভাবে, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (Oriental Bank of Commerce) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (United Bank of India) আবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) সঙ্গে সংযুক্ত হয়েছে। এরফলে এই ব্যাঙ্কগুলির পুরনো চেকগুলি ১ অক্টোবরের পরে পেমেন্টের জন্য গ্রহণ করা হবে না। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এক টুইটে বলেছে যে ১ অক্টোবর থেকে OBC এবং UBI ব্যাঙ্কের পুরনো চেক অকেজো হয়ে যাবে। ওই চেক আর গ্রহন করা হবে না। ওই দুটি ব্য়াঙ্কের গ্রাহকদের এবার নতুন করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চেকবুক নিতে হবে। একইভাবে Indian Bank জানিয়ে দিয়েছে Allahabad Bank গ্রাহকদের নতুন করে চেকবুক নিতে হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00