Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেকর্ড ভেঙে তছনছ, ইমরানের কথা শুনতে অ্যাকাউন্টে হাজির ১৬৫ হাজার ইউজার

বিস্মিত টুইটারও

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  গদি গেলেও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি, সেটা বোঝা গেল আরও একবার। বুধবার রাতে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন। আর কী সেই বার্তা, তা শোনার জন্য তাঁর টুইটার হ্যান্ডেলে এসেছিলেন ১৬৫ হাজার ইউজার। একসঙ্গে এতজনের হাজিরা দেখে টুইটার কার্যত হতবিহ্বল। তারা নিজেরাই মনে করতে পারছে না, সাম্প্রতিক অতীতে এমন কোনও নেতার ভাষণের লাইভ সম্প্রচার শুনতে একসঙ্গে এতজন মানুষ হাজির হয়েছিলেন কি না?

প্রধানমন্ত্রী পদ হারানোর পর এই প্রথম ইমরান তাঁর টুইটার অ্যাকাউন্টে সরাসরি ভাষণ দেন। বক্তৃতার শুরু থেকে ধান্দাবাজ বিরোধীদের তুলোধনা করেন। রেয়াত করেননি পাক সেনা প্রধান জেনারেল কামার বাজওয়াকেও। ঠারো-ঠোরে বুঝিয়ে দিয়েছেন, তাঁকে উৎখাতের জন্য পর্দার ওপার থেকে কলকাঠি নেড়েছেন সেনা প্রধান। পাশাপাশি এটাও জানিয়েছেন, একজ্ঞানপাপীর জন্য একটি প্রতিষ্ঠানকে কোনওভাবেই দায়ী করা যায় না। প্রতিষ্ঠানে ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষও থাকেন।

ইমরান বুঝিয়ে দিয়েছেন, ওই দুষ্টু লোকটাকে ভ্যানিস করতে তিনি বদ্ধপরিকর। অল্প কয়েকদিনের মধ্যেই তিনি দেশজুড়ে আন্দোলন শুরু করবেন। সে আন্দোলনের দিকে আমাদের নজর থাকবে। ধরে নেওয়া যেতে পারে, আন্দোলনে তাঁর দলীয় সমর্থকদের ঢল নামবে। সেটাও এক নজির স্থাপন করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিকমহলের একাংশ।আস্থাভোটের আগে ইমরান একটি জনসভা করেছিলেন। সেই সভাতেও ভীড় হয়েছিল চোখে পড়ার মতো। প্রাক্তন পাক কাপ্তানের ভবিষ্যৎ কর্মসূচির দিকে নজর থাকবে সকলের।

আরও পড়ুন গদি ধরে টান মেরেছেন পাক-সেনাপ্রধান: ইমরান

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00