Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিনা টেক জায়ান্ট আলিবাবার পরবর্তী সিইও হচ্ছেন জোসেফ সাই

আগামী সেপ্টেম্বর মাসের ১০ তারিখে বর্তমান এগজিকিউটিভ ভাইস চেয়ারম্যান জোসেফ সাই সংস্থার সিইও হিসাবে দায়িত্ব নেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনের ই-কমার্স সংস্থা আলিবাবার পরবর্তী সিইও হচ্ছেন জোসেফ সাই (Joseph Tsai)। মঙ্গলবার সংস্থার তরফে এই ঘোষণা করা হয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের ১০ তারিখে বর্তমান এগজিকিউটিভ ভাইস চেয়ারম্যান জোসেফ সাই সংস্থার সিইও হিসাবে দায়িত্ব নেবেন। প্রসঙ্গত বর্তমানে আলিবাবার সিইও পদে রয়েছেন ড্যানিয়েল ঝাং (CEO Daniel Zhang)।

ড্যানিয়েল ঝাং একটি বিবৃতিতে বলেছেন, এটি তাঁর পদত্যাগ করার ‘সঠিক সময়’ কারণ সংস্থাটি উন্নত ক্লাউড কম্পিউটিং ইউনিটের সম্পূর্ণ স্পিন-অফ বাস্তবায়ন করতে চায়। তবে ড্যানিয়েল ঝাং আলিবাবা ক্লাউড ইন্টেলিজেন্স গ্রুপের চেয়ারম্যান এবং সিইও হিসাবে কাজ চালিয়ে যাবেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

প্রসঙ্গত হ্যাংজু-ভিত্তিক আলিবাবা চিনের অন্যতম বিশিষ্ট প্রযুক্তি সংস্থা। ক্লাউড কম্পিউটিং (cloud computing), ই-কমার্স (e-commerce), লজিস্টিকস (logistics), মিডিয়া (Media), বিনোদন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (entertainment and artificial intelligence) নিয়ে ব্যবসা করে আলিবাবা। উল্লেখ্য গত মার্চ মাসের শেষের দিকে আলিবাবার তরফে বলা হয়েছিল, সংস্থাটিকে ছয় ভাগে ভাগ করা হবে। এর ফলে ছয়টি আলাদা কোম্পানির সমন্বয়ে একটি হোল্ডিং কোম্পানিতে পরিণত হবে আলিবাবা। সংস্থার পথ চলার ২৪ বছরের ইতিহাসে এই পুনর্গঠন আলিবাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সংস্কার হিসেবে চিহ্নিত করেছিলেন সেই সময় ঝ্যাং।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

0:00