Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শীতের ভরা পর্যটন মরশুমে বাতিল উত্তরবঙ্গের একগুচ্ছ ট্রেন, ক্ষুব্ধ বণিক মহল

দু-একদিন ঘন কুয়াশার কারণে ট্রেন বাতিল হয়। কিন্তু তাই বলে লাগাতার চার মাস আগে ট্রেন বাতিল মেনে নেওয়া যায়না।

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শীত এখনও পড়েনি। ফলে কুয়াশাও সেভাবে ডানা মেলেনি রাজ্যে। কিন্তু তার আগেই কুয়াশার অজুহাতে কলকাতা থেকে উত্তরবঙ্গে যাতায়াতকারী একগুচ্ছ ট্রেন বাতিল করল রেলমন্ত্রক। আর শীতের ভরা পর্যটন মরশুমে গুরুত্বপূর্ণ ট্রেনগুলি বাতিল হওয়ায় চরম সমস্যায় পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ী মহল। কুয়াশার কারণ দেখিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে চার মাসের জন্য তিস্তা-তোর্সা এক্সপ্রেস-সহ একগুচ্ছ ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল। গত ২৮ অক্টোবর একটি বিজ্ঞপ্তি জারি করে রেল কর্তৃপক্ষ জানিয়ে দেয় কোন কোন ট্রেন বাতিল থাকবে। উল্লেখ্য, তিস্তা-তোর্সা এক্সপ্রেস একেবারে ভোরের দিকে নিউ আলিপুরদুয়ারে পৌঁছয়। আবার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভোরের দিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকে। রেলের দাবি, এই সময় ট্রেন চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।


এই ট্রেন ছাড়াও কামাক্ষ্যা-নিউ দিল্লি মেল ট্রেনটিও বাতিল রাখা হচ্ছে। এছাড়াও আরও কয়েকটি ট্রেন আছে তালিকায়। যেমন নিউ তিনসুখিয়া-অমৃতসর এক্সপ্রেস, লালগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তরবঙ্গের ব্যবসায়ী মহলের দাবি, তিস্তা-তোর্সা-সহ এই ট্রেনগুলি স্থানীয় মানুষদের পাশাপাশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। ফলে পর্যটনের ভরা মরশুমে এই ট্রেন বাতিল হলে পর্যটন ব্যবসা মার খাবে। এরই প্রতিবাদে এবং এই বিজ্ঞপ্তি তুলে নেওয়ার দাবিতে বুধবার দুপুরে জলপাইগুড়ি রোড স্টেশনের ম্যানেজারকে স্মারকলিপি দিল উত্তরবঙ্গ চেম্বার অফ কমার্সের সদস্যরা।

চেম্বার অফ কমার্সের সম্পাদক অভ্র বোস বলেন, শীতকালে খুব স্বাভাবিক ভাবে কুয়াশা হয়। যার জন্য ট্রেন চালকেরা সাবধানতা অবলম্বন করে ট্রেন চালায়। মাঝে মধ্যে দু-একদিন ঘন কুয়াশার কারণে ট্রেন বাতিল হয়। কিন্তু তাই বলে লাগাতার চার মাস আগে ট্রেন বাতিল মেনে নেওয়া যায়না। নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ যেতে উত্তরবঙ্গের ছোটো ছোটো স্টেশনেও তিস্তা-তোর্সা এক্সপ্রেস দাঁড়ায়। ফলে ব্যাবসায়ী এবং রোগীরা এই ট্রেনে যাতায়াত করে থাকেন। তাই এই ট্রেন বন্ধ হলে অনেকেই সমস্যায় পড়বেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00