Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাকরির বাজারে আতঙ্ক, ১৭ হাজার কর্মীকে এক ধাক্কায় ছাঁটাই করল অ্যাভিয়েশন জায়ান্ট বোয়িং

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গোটা বিশ্ব জুড়ে অব্যাহত কর্মী ছাঁটাই। অ্যামাজন, গুগলের মত সংস্থা চলতি বছর কর্মী ছাঁটাই করেছে। এই আবহে এবার কর্মী ছাঁটাইয়ের পথে নামল বিমান সংস্থা অ্যাভিয়েশন জায়ান্ট বোয়িং। বর্তমান প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিমান সংস্থা প্রায় ১০ শতাংশ কর্মী অর্থাৎ ১৭০০০ জনকে ছাঁটাই করতে চলেছেন।

এই ছাঁটাই প্রসঙ্গ নিয়ে বোয়িংয়ের প্রেসিডেন্ট ও সিইও কেলি অর্টবার্গ কর্মীদের ইমেল করেছেন। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘আমাদের ব্যবসা একটি কঠিন অবস্থানে রয়েছে। আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই আমাদের সংস্থাকে পুনরুদ্ধার করার জন্য কঠোর সিদ্ধান্ত নেওয়া দরকার । শুধু তাই নয় প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে কাঠামোগত পরিবর্তন করতে হবে। তাই আগামী মাসগুলিতে প্রায় ১০ শতাংশ কর্মী  কমানোর পরিকল্পনা করা হয়েছে। তাতে ১৭০০০ জনকে ছাঁটাই করা হতে পারে।‘

কেলি অর্টবার্গ আরও জানিয়েছেন, ‘  777X  বিমান ২০২৬ সালের আগে চালানো হবে না। কারণ, বর্তমানে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। পাশাপাশি কর্মীদের লাগাতার চলছে কর্মবিরতি। সেই জন্য এই বিমান পরিষেবাটি পিছিয়ে দেওয়া হয়েছে।‘ বলা বাহুল্য, চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ৩০ হাজারেরও বেশি বোয়িং কারখানার চলেছে কর্মবিরতি। এই আবহে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাটতে চলেছে বিমান সংস্থা বোয়িং।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00