Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মঙ্গলবার থেকেই ফের বাড়ছে Amul দুধের দাম

প্রতি লিটার দুধের দাম বাড়ছে ২ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: এ যেন অনেকটাই মরার উপরে খাঁড়ার ঘা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে সাধারণ মধ্যবিত্তের রাতের ঘুম উবেছে। বাজারে গিয়ে জিনিস কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগছে। এবার সাধারণ মধ্যবিত্তের পকেট ফাঁকা করতে আসরে নামল দুগ্ধপণ্য উ‍ৎপাদককারী সংস্থা আমূল। সোমবার সংস্থার পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রতি লিটার দুধের দাম ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামিকাল মঙ্গলবার থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর হবে।’

জ্বালানির মূল্যবৃদ্ধির অছিলায় গত বছরের জুন মাসে এক দফা দুধের দাম বাড়িয়েছিল দেশের বৃহত্তম দুগ্ধপণ্য উ‍ৎপাদক সংস্থা আমূল ইন্ডিয়া। সেবারেও লিটার প্রতি ২ টাকা বাড়ানো হয়েছিল। কয়েক মাসের মধ্যে ফের দুধের দাম বাড়ানোর সাফাই দিতে গিয়ে আমূলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দুধের দাম খুচরো মূল্যের মাত্র চার শতাংশ বাড়ানো হয়েছে। যা সাধারণ খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির চেয়ে অনেক কম।’

দেশের বৃহত্তম দুগ্ধপণ্য প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামিকাল মঙ্গলবার থেকে আমূল গোল্ডের ৫০০ মিলিগ্রামের দাম বেড়ে দাঁড়াবে ৩০ টাকা। আমূল তাজার (৫০০ মিলিগ্রাম) দাম হচ্ছে ২৪ টাকা। আমূল শক্তির দাম হচ্ছে ২৭ টাকা।’ উল্লেখ্য, কিছুদিন আগেই পাউরুটির দাম বাড়ানো হয়েছিল। একের পর এক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলায় কার্যত সাধারণ মানুষের মাথায় হাত। আয়ের পথ যত সঙ্কুচিত হচ্ছে, ততই বাড়ছে খরচ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00