Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অ্যামাজনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ফিউচারের

ফিউচার গোষ্ঠীর এগজিকিউটিভ চেয়ারম্যান কিশোর বিয়ানি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  সুপ্রিম কোর্টে অ্যামাজনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল বিগবাজার। শীর্ষ আদালতে শুক্রবার শুনানির সময় বিগবাজার জানিয়েছে, অ্যামাজন তাদের ব্যবসা বন্ধ করতে উঠে-পড়ে লেগেছে। মাত্র ১৪০০ কোটি টাকার জন্য ২৬ হাজার কোটি টাকার একটি কোম্পানির ব্যবসা তারা বন্ধ করতে সক্রিয়। সেই লক্ষ্যে তারা অনেকটাই সফল।

শীর্ষ আদালতে শুনানির সময় বিগবাজারের তরফ থেকে সওয়াল করতে গিয়ে আইনজীবী  জানান, ‘সংস্থার ভবিষ্যৎ ভাগ্যের ওপর ঝুলছে। আমাদের সঙ্গে এখন আর কেউ ব্যবসা করতে চাইছে না।’ তাঁর দাবি, ইতোমধ্যে দেশের ৮৩৫টি আউটলেট সংস্থা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। বর্তমানে ৩৭৪টি আউটলেট চলছে। কিন্তু সেই সব আউটলেট আর কতদিন চলবে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।

অ্যামাজনের সঙ্গে ফিউচার গ্রুপের বিরোধ দীর্ঘদিন ধরেই চলছিল। দুই গোষ্ঠীর শীর্ষকর্তারা একাধিকবার বৈঠকে বসে। বৈঠক থেকে কোনও সমাধানসূত্রে বেরিয়ে আসেনি।

এদিকে, ফিউচার গোষ্ঠীর এগজিকিউটিভ চেয়ারম্যান পদে আসীন হয়েছেন কিশোর বিয়ানি। সদাশিব নায়ক আচমকা ইস্তফা দেওয়ায় কিশোর বিয়ানি। এদিকে শুক্রবার দালাল স্ট্রিটে লেনদেন শুরু হতেই ফিউচার গ্রুপের শেয়ারের দাম এক লাফে ৩২.৭৫ টাকা। গতকাল তাদের শেয়ারের দাম ছিল ৩১.২০ টাকা। ফিউচার গ্রুপের সঙ্গে সদাশিব নায়কের সঙ্গে সম্পর্ক ১৮ বছরের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00