Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টানা চার দিন শেয়ারবাজারে ধস, বিনিয়োগকারীদের মাথায় হাত

টানা চারদিনে ২২৮১ পয়েন্ট খুইয়েছে বিএসই। ৬১ হাজারের ঘর থেকে ৫৯ হাজারের ঘরে নেমে এসেছে সেনসেক্স।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: উধাও শেয়ারবাজারের তেজিভাব। উল্টে শুরু হয়েছে মন্দা। মঙ্গলবার থেকে শেয়ারবাজারে ধস নামা শুরু হয়েছিল, শুক্রবারও তা বজায় রইল। ৪২৭ দশমিক ৪৪ সূচক কমে ৫৯ হাজার ৩৭ দশমিক ১৮ পয়েন্টে বন্ধ হয়েছে বিএসই। নিফটিরও পতন হয়েছে। ১৩৯ দশমিক ৮৫ সূচক হারিয়ে নিফটি বন্ধ হয়েছে ১৭ হাজার ৬১৭ দশমিক ১৫ পয়েন্টে। টানা চারদিন শেয়ারবাজার নিম্নমুখী হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। সোমবার বাজার খোলার দিকেই হা-পিত্যেশ নয়নে তাকিয়ে রয়েছেন তাঁরা।

টানা তিনদিন শেয়ারবাজার নিম্নমুখী হওয়ায় বিনিয়োগকারীরা এদিন সকাল থেকেই বাজারে বিশেষ নজর রেখেছিলেন। কিন্তু বাজার খোলার সঙ্গে সঙ্গেই এদিন ৭৫০ সূচক কমে গিয়ে ৫৮ হাজারের ঘরে গিয়ে দাঁড়ায় সেনসেক্স। শুরুতেই ৭৫০ সূচকের পতন হওয়ায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাজার কিছুটা তেজি হতে শুরু করে। বিনিয়োগকারীদের অনেকেই আশা করেছিলেন, সকালে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়া যাবে। যদিও তা সম্ভব হয়নি। চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে বাজার বন্ধ হয়। ততক্ষণে আগের দিনের চেয়ে ৪২৭ দশমিক ৪৪ সূচক খুঁইয়েছেন সেনসেক্স।

মঙ্গলবার শেয়ারবাজার ৫৫৪ দশমিক ০৫ পয়েন্ট খুইয়েছিল। বুধবার ৬৫৬ দশমিক ০৪ পয়েন্ট হারিয়ে ৬০ হাজার ৯৮ দশমিক ৮২ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। বৃহস্পতিবার আগের দিনের তুলনায় ৬৩৪ দশমিক ২০ পয়েন্ট নিচে নেমে বন্ধ হয়েছিল শেয়ারবাজার। অর্থা‍ৎ টানা চারদিনে ২২৮১ পয়েন্ট খুইয়েছে বিএসই। ৬১ হাজারের ঘর থেকে ৫৯ হাজারের ঘরে নেমে এসেছে সেনসেক্স।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00