Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খাবার দিতে দেরি হওয়ায় সোদপুরে Zomato Boy-কে মারধর মহিলার

ঠিক যেন বেঙ্গালুরুর ঘটনার পুনরাবৃত্তি। সামান্য খাবার পৌঁছে দিতে দেরি হওয়ায় উত্তর ২৪ পরগনার সোদপুরে এক ডেলিভারি বয়কে মারধর করে মোবাইল ভেঙে

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: ঠিক যেন বেঙ্গালুরুর ঘটনার পুনরাবৃত্তি। সামান্য খাবার পৌঁছে দিতে দেরি হওয়ায় উত্তর ২৪ পরগনার সোদপুরে এক ডেলিভারি বয়কে মারধর করে মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তির এক মহিলার দিকে। Zomato-র কর্মী উজ্বল দাস নামে ওই ডেলিভারি বয় সোদপুর ঘোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর আরও অভিযোগ, Zomato-তে যে অ্যাকাউন্ট থেকে ওই মহিলা খাবার অর্ডার করেছিলেন তা ভুয়ো ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।

উজ্বল দাসের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় সোদপুরের একটি রেস্তরাঁয় Zomato Aap-এর মাধ্যমে খাবারের অর্ডার আসে সোদপুর কালীতলা মাঠ এলাকা থেকে। কিন্তু ওই নম্বরে ফোন করলে মৌমিতা চক্রবর্তী নামে এক মহিলা জানান তাঁকে অন্য লোকেশনে যেতে হবে। সেটা প্রায় ৫০০ মিটার দূরে। উজ্জ্বলের দাবি, তিনি তখনই বলেছিলেন যে তাঁদের সংস্থার দেখানো জিপিএস অনুযায়ী যেতে হয়। তবুও তিনি অর্ডার ডেলিভারি দিয়ে আসবেন। কিন্তু খাবার পৌঁছে দিতে সমান্য দেরি হওয়ায় ওই মহিলা প্রথমে গালিগলাজ শুরু করেন। এমনকি তাঁকে চড় মারেন। পাশপাশি হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন। ফলে তাঁর মোবাইলটি ভেঙে গিয়েছে। এই ঘটনা জানাজানি হতেই সোদপুরে অন্যান্য Zomato ডেলিভারি বয়-রা একত্রিত হয়ে ঘোলা থানায় বিক্ষোভ দেখায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00