Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২ বন্ধুর সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে মৃত্যু, ধোঁয়াশা

রাতভর নিখোঁজ ছিলেন যুবক। আর তারপর সকালে নদী থেকে উদ্ধার হয় দেহ। সৌম্যদীপের বাড়ি চন্দ্রকোনা- ২ ব্লকের ভগবন্তপুরের চৈতন্যপুর গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধুদের সঙ্গে নদীতে মাছ ধরতে (Fishing) গিয়েছিলেন যুবক। বন্ধুরা ফিরে এসেছিল নির্দিষ্ট সময়ে। তবে মাছ ধরার নেশা ছেড়ে তিনি আসতে চাননি বন্ধুদের সঙ্গে। থেকে যান নদীতেই। এরপর রাত হলেও বাড়ি ফেরেননি যুবক। খোঁজ শুরু হয় পরিবারের পক্ষ থেকে। রাতভর নিখোঁজ থাকায় একাধিক জায়গায় চালানো হয় তল্লাশি। আর সকালে উদ্ধার হয় যুবকের মৃতদেহ। রহস্যমৃত্যুকে (Death) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নেমে আসে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

শীলাবতী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন যুবক। রাতভর নিখোঁজ থাকার পর সকালে নদী থেকে উদ্ধার হয় নিথর দেহ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার চৈতন্যপুরের ঘটনা। মৃতের নাম সৌম্যদীপ প্রামাণিক। জানা গিয়েছে ওই যুবকের বয়স ২৪। মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। বন্ধুরা ফিরে এলেও তিনি ফিরতে চাননি। তারপর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। রাতভর নিখোঁজ ছিলেন যুবক। আর তারপর সকালে নদী থেকে উদ্ধার হয় দেহ।

সৌম্যদীপের বাড়ি চন্দ্রকোনা- ২ ব্লকের ভগবন্তপুরের চৈতন্যপুর গ্রামে। শনিবার রাত ৮ টা নাগাদ ২ বন্ধুর সঙ্গে নদীতে মাছ ধরতে যান যুবক। মৃতের বন্ধুরা জানিয়েছেন, বাড়ি ফিরতে বললেও সৌম্যদীপ ফিরতে চাননি।

শনিবারের পর রবিবার সকাল থেকেও শুরু হয় খোঁজ। তল্লাশি চালানো হয় নদীতে। নদী থেকে উদ্ধার হয় দেহ। এরপর খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয় থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলছে। কেন মৃত্যু তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00