Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্টেশনে ছুরি হাতে তাণ্ডব যুবকের, আহত ৫

মঙ্গলবার সন্ধ্যায় নদিয়ার কল্যাণী স্টেশনে(kalyani station) এক যুবক ছুরি হাতে দৌড়দৌড়ি শুরু করেন। তার ছুরির আঘাতে জখম হয়েছেন কম করে ৫ জন।

Share:

নিজস্ব প্রতিবেদক: স্টেশনে ছুরি হাতে তাণ্ডব যুবকের। মঙ্গলবার সন্ধ্যায় নদিয়ার কল্যাণী স্টেশনে(kalyani station) এক যুবক ছুরি হাতে দৌড়দৌড়ি শুরু করেন। তার ছুরির আঘাতে জখম হয়েছেন কম করে ৫ জন। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

কল্যাণী মেন স্টেশনে ট্রেন থেকে উলটো দিকে নামে এক যুবক। দুর্ঘটনার আশঙ্কা থাকায় ওই যুবককে প্ল্যাটফর্মে ডাকেন জিআরপির কনস্টেবল শোভন ঘোষ এবং সিভিক ভলান্টিয়ার বিপ্লব দত্ত। এরপর ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। যুবকের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। কথা বলার সময়েই আচমকা মারমুখী রুপ ধারণ করে সে। নিজের ব্যাগ থেকে একটি ছুরি বের করে জিআরপির কনস্টেবল শোভন ঘোষের বুকে বসিয়ে দেয়। সিভিক ভলান্টিয়ার বিপ্লব তাতে বাধা দিতে গেলে তাঁর পেটেও ছুরি চালিয়ে দেয় ওই যুবক।

পুলিশ ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। তার নাম ইয়াকুব বিশ্বাস। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তাই এমন কাণ্ড ঘটিয়েছে সে। স্থানীয় এক হকার জানান, ইয়াকুব বিশ্বাস নামের ওই যুবক হাতের ধারালো অস্ত্র শূন্যে ঘোরাতে থাকে। প্ল্যাটফর্মে তখন বহু লোকজন। সবাই ভয় পেয়ে যান। অনেকে পালাতে গিয়ে পড়েও যান। ওই যুবক হাতে ছুরি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্টেশনের এক বয়স্ক হকারকে ধাক্কা মারে। এভাবে কম করে ৫ জনকে আঘাত করে ইয়াকুব। অবশেষে রাত ন’টা নাগাদ কল্যাণী আইটিআই মোড়ের কাছে পরপর তিনজনকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় সে। পরে পুলিশ এসে গ্রেফতার করে তাকে।

কল্যাণী জিআরপির কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ারকে গুরুতর আহত অবস্থায়  কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। বিপ্লব দত্তের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ছুরির আঘাতে জখম হকারও বর্তমানে কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00