Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ত্রী পালিয়েছেন অন্য পুরুষের সঙ্গে, অবসাদে আত্মঘাতী স্বামী

পরকীয়া সম্পর্কের জেরে আত্মঘাতী স্বামী। স্বামীকে ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে পালিয়েছেন স্ত্রী। আর তার জেরেই আত্মঘাতী হন স্বামী মিলন কালি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরকীয়া সম্পর্কের জেরে আত্মঘাতী স্বামী। স্বামীকে ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে পালিয়েছেন স্ত্রী। আর তার জেরেই আত্মঘাতী হন স্বামী মিলন কালি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের(West Midnapore) সবংয়ের সিংপুর গ্রামে। পরিবারের অভিযোগ, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালানোর পর সেই ধাক্কা সামলাতে পারেনি ওই যুবক। বেশ কয়েকমাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

পুলিশ ও পরিবার সূত্রে খবর, সাত বছর আগে খড়গপুর লোকাল থানার অন্তর্গত গোলামান্ডি এলাকার অঞ্জনা কালির সঙ্গে বিয়ে হয় মিলনের। আঠাশ বছরের যুবক মিলন পেশায় ব্যবসায়ী। বিয়ের পর তাঁদের এক কন্যাসন্তানও  জন্ম নেয়। স্বাভাবিক গতিতেই চলছিল সবকিছু। কিন্তু এর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী অঞ্জনা। দু মাস আগে মেয়েকে সঙ্গে নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তিনি। স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাবার পর মানসিক অবসাদ গ্রাস করে মিলনকে। স্থানীয় সুত্রে খবর, রবিবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মিলন। এলাকায় এই খবর ছড়িয়ে পড়তে স্থানীয় প্রতিবেশিরা ভিড় করেন মিলনের বাড়িতে। তারাই মিলনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রথমে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে  স্থানান্তর করা হয়। সেখান থেকেও পরে ফের স্থানান্তর করে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। সোমবার রাতে ওই হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় মিলন কালির মৃত্যু হয়।

খবর পেয়ে রাতেই মিলনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর(Kharagpur) মহকুমা হাসপাতাল পাঠায় সবং থানার পুলিশ। এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। মিলনের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে তাঁর পরিবার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00