Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খুনিদের দেখিনি, আদালতে জানালেন ইমাম, খালাস পেলেন অভিযুক্তরা

চার বছর পর আবারও তিনি হয়ে উঠলেন দৃষ্টান্ত। পুত্রের খুনে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও সাক্ষ্য দিলেন না সন্তানহারা পিতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চার বছর আগে ২০১৮ সালে ২৮ মার্চ দাঙ্গার জেরে প্রাণ গিয়েছিল ১৬ বছর বয়সী সিবগাতুল্লাহ রশিদির। নিজের সন্তানকে হারিয়েও তারপর হাতজোড় করে শান্তি বজায় রাখার আবেদন করেছিলেন আসানসোলের নুরানি মসজিদের ইমাম ইমদাদুল্লাহ রশিদি। বলেছিলেন, আর কোনও বাবাকে যেন সন্তানহারা হতে না হয়। তাঁর সেই আবেদনে শান্তি ফিরেছিল উত্তপ্ত আসানসোলে।

ইমাম ইমদাদুল্লাহ রশিদির সন্তানের অপহরণ ও খুনের মামলা চলছিল আদালতে। চার বছর পর আবারও তিনি হয়ে উঠলেন দৃষ্টান্ত। পুত্রের খুনে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও সাক্ষ্য দিলেন না সন্তানহারা পিতা। আদালতকে তিনি সাফ জানালেন, তিনি তো দোষীদের নিজের চোখে দেখেননি। তাই কারুর বিরুদ্ধে সাক্ষী দিতে পারবেন না। আর এরপর বেকসুর খালাস পেলেন এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত দুই ব্যক্তি। আসানসোল আদালত সিবগাতুল্লা রশিদির অপহরণ ও খুনের মামলায় অভিযুক্ত পিন্টু যাদব ও বিনয় তিওয়ারিকে বেকসুর খালাস করে দেয়। আদালতে সন্তানহারা বাবার এমন সাক্ষ্যে অবাক হয়েছেন আইনজীবীরাও।

অভিযুক্তদের আইনজীবী শেখর কুণ্ডুর কথায়, ‘‘মামলায় অন্যতম সাক্ষী নিহতের বাবা ইমদাদুল্লা রশিদি আদালতে জানান, তিনি যেহেতু নিজের চোখে কাউকে খুন করতে দেখেননি তাই তিনি সাক্ষ্য কী করে দেবেন। তিনি ছাড়া যাঁরা সাক্ষী হিসেবে ছিলেন, তাঁরাও জানিয়ে দেন এঁদের কাউকে খুন করতে দেখেননি।’’

এই মামলার সহকারী প্রধান আইনজীবী স্বরাজ চট্টোপাধ্যায় এদিন বলেন, ‘‘আমার ৭১ বছর বয়স হল। আমি ৪৮ বছর ধরে এই পেশায় রয়েছি। একজন খুন হওয়া পুত্রের পিতা সাক্ষী দিলেন না, কারণ তিনি নিজের চোখে কিছু দেখেননি। এটা আমার কাছে নজিরবিহীন ঘটনা।’’

উল্লেখ্য, ২০১৮ সালের রামনবমীর দিন গোষ্ঠী সংঘর্ষ শুরু হয় আসানসোলের রানীগঞ্জে। বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হয় ইমামের পুত্র সিবগাতুল্লা রশিদির গলা কাটা দেহ। ইমাম পুত্রের খুনের মামলায় সাক্ষীরা জানান তাঁদের ছেলেকে কে বা কারা খুন করেছে তাঁরা সতিই দেখেননি। এর পর অভিযুক্তদের বেকসুর খালাস দেন অতিরিক্ত জেলা বিচারক শরণ্যা সেন প্রসাদ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00