Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এখনও নিখোঁজ বালির গৃহবধূ-সহ তিন

১৫ ডিসেম্বর থেকে নিখোঁজ

Share:

নিজস্ব প্রতিনিধি: কেটে গিয়েছে তিন দিন। এখনও নিখোঁজ হাওড়ার নিশ্চিন্দার আনন্দনগরের কর্মকার পরিবারের তিন সদস্য। পরিবারসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ১৫ ডিসেম্বর বুধবার শীতের পোশাক কিনবেন বলে বেরিয়ে ছিলেন গৃহবধূ অনন্যা কর্মকার তাঁর সাত বছরের ছেলে অঙ্কুশ এবং জা রিয়া কর্মকারকে নিয়ে বাজারে গিয়েছিলেন। তারপর থেকে তার আর কোনও হদিশ নেই। পরিবারের সদস্যরা কখনও থানার দ্বারস্থ হয়েছেন, কখনও আত্মীয়ের বাড়িতে ছুটে গিয়েছেন।ওই যাওয়াই সার। তিনজনের একজনেরও খোঁজ পাওয়া যায়নি।পরিবার রীতিমতো উদ্বিগ্ন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজদের শেষ মোবাইল টাওয়ার লোকেশন দেখিয়েছিল শ্রীরামপুরের রয় এমসি ভাদুড়ি লাহিড়ী স্ট্রিট। কিন্তু সেখানেও গিয়েও কারও হদিশ পাওয়া যায়নি। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ১৫ ডিসেম্বর, নিখোঁজ হওয়ার দিন সকালে একটি ফোন থেকে রিয়ার মোবাইলে একটি ফোন আসে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সেই মোবাইল নম্বর খতিয়ে দেখে ফোনের মালিক চন্দনগরের বাসিন্দা। তারা আবার অনন্যা কর্মকারদের পরিবারের সদস্য। নিশ্চিন্দা থানার পুলিশ অবশ্য বসে নেই। তারাও এলাকার নজরক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।

Auto Draft

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

0:00