Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীপুজোর আগেই বঙ্গে শীতের আমেজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই কালীপুজো (Kali Pujo)। তার আগেই বঙ্গে বইবে শীতের (Winter) হাওয়া। একথাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  চলতি মাসের দ্বিতীয় সপ্তাতেই শীতের আমেজ রাজ্যে।বর্তমানে  জেলায় জেলায় উত্তরে হাওয়ার প্রভাবে অনুভূত হচ্ছে শীতের আমেজ। নামছে পারদ । মনোরম আবহাওয়া (weather) । তাহলে কি কালীপুজোর আগেই শীত পড়ে যাবে বঙ্গে ? এই নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, কালী পুজোতেও  গোটা বঙ্গ জুড়ে শীতের আমেজ বজায়  থাকবে তবে  এখনও পর্যন্ত  বৃষ্টির কোন পূর্বাভাস নেই।

একই রকম শীতের আমেজ থাকবে ভাইফোঁটায়।  বইবে উত্তরের হাওয়া। আগামী ২৪ ঘন্টায় বেশ কিছুটা  নামবে তাপমাত্রার পারদ। রাজ্যে আসবে শীতের আমেজ। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, বাঁকুড়া , পুরুলিয়া , পশ্চিম বর্ধমান,  বীরভূম জেলায় তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রিতে নেমে যেতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের  জেলাগুলির তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রীও নীচে।

তবে, কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ থাকলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি অনুভূত হয়। তবে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দেখা মিলেছে শীতের। তাই শুষ্কই থাকবে উত্তরের জেলাগুলি। বর্তমানে বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।  আজ কলকাতার আকাশ পরিস্কারই থাকবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। পাশাপাশি মহানগরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে,  বর্তমানে  দিনের এবং রাতের তাপমাত্রা ওঠানামা করবে আরও বেশ কিছুদিন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00