Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি, দোলের আগেই আবহাওয়ার ভোলবদল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন দিন বঙ্গে বাড়ছে তাপমাত্রা । বেলা বাড়তেই গরমে নাজেহাল আমজনতা। এই আবহে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর । শুক্রবার মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার উপকুলের এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন তাপমাত্রা বাড়বে। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। অন্যদিকে  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। শনিবার এবং রবিবার অর্থাৎ ১৬-১৮ মার্চ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির হবে। কলকাতাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।  

শুক্রবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পাশাপাশি এদিন সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং ন্যূনতম ৫৩ শতাংশ। সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অল্প বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গে। দার্জিলিং রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00