Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সকাল থেকেই মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকেই আবহাওয়ার ভোলবদল। ফের বাংলায় বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার সকাল থেকেই  আকাশের মুখভার । তবে  সকালে মনোরম পরিবেশ থাকলেও, বেলা বাড়লে বাড়বে গরম।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিন রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। তবে ১০ মার্চ অর্থাৎ রবিবার থেকে বাড়বে তাপমাত্রা।

আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের অধিকাংশ জেলায় আজ শুষ্ক থাকবে। কোথাও কোথায় আকাশ থাকবে মেঘলা। আজ কলকাতা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি  হতে পারে।  অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে ওড়িশা এবং অসমে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। আগামী ১০ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে পার্বত্য এলাকায়। এরফলে উত্তর এবং দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। তবে শুক্রবার রাজ্যের বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ৫ দিন কলকাতা-সহ রাজ্যে তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে  ৭ ডিগ্রি সেলসিয়াসে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00