Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য ২,৫০০ বাস চালাবে পরিবহণ দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের সুবিধার্থে একগুচ্ছ ব্যবস্থা নিল রাজ্যের পরিবহণ দফতর। পুণ্যার্থীরা হাওড়া শিয়ালদহ বা কলকাতায় পৌঁছনোর পর যাতে সুষ্ঠুভাবে মেলায় পৌঁছতে পারেন তার জন্য আড়াই হাজার বাস চালানো হবে। এর জন্য হাওড়া স্টেশন, বাবুঘাট ,ধর্মতলায় বিশেষ কাউন্টারের (Special Counter) ব্যবস্থা রাখা হচ্ছে। এই সমস্ত কাউন্টার থেকে সরাসরি কলকাতা থেকে গঙ্গাসাগরে পৌছানোর টিকিট মিলবে। পাশাপাশি সমস্ত রকমের অবস্থাতে সহযোগিতা করার ব্যবস্থা রাখা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। বুধবার এ কথা জানান রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী (Transport Minister Snehashis Chakraborty)।

গঙ্গাসাগে যাওয়া পুণ্যার্থীদের জন্য কী কী ব্যবস্থা রাখছে পরিবহণ দফতর তা জেনে নেওয়া যাক…..
১১ জানুয়ারি থেকে রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে বাস পরিষেবা চালু করে দেওয়া হবে। ১৭ তারিখ পর্যন্ত এই সুবিধা বজায় রাখা হবে আগত পুণ্যার্থীদের জন্য।নামখানা পয়েন্ট থেকে ৩২টি সরকারি ভেসেল (Veshel) দেওয়া হচ্ছে।অনুরূপভাবে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ৭০টি প্রাইভেট ভেসেল থাকছে।রাজ্য সরকারের পক্ষ থেকে ছ’টি পরিষেবা রাখা হচ্ছে। আউট্রাম ঘাট ও কালীঘাট থেকে দশটি টুরিস্ট বাসের ব্যবস্থা রাখা হচ্ছে। রাজ্য সরকার ও উবের সংস্থার সঙ্গে আলোচনার মাধ্যমে আউট্রাম ঘাটে একটি প্রিপেইড ট্যাক্সি বুথ করা হচ্ছে। এখান থেকে ট্যাক্সি পরিষেবা পাওয়া যাবে। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে,তার অসুস্থতা গুরুতর হলে চিকিৎসার সাথে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে। যেখানে হেলিকপ্টারের মাধ্যমে সরাসরি কলকাতার প্রথম শ্রেণির হাসপাতালে নিয়ে আসা সম্ভব হবে।

আগত পুণ্যার্থীদের স্বার্থে রাজ্য সরকারের পক্ষ থেকে শিয়ালদহের ডিআরএম-কে (DRM) অতিরিক্ত ট্রেন চালানোর আবেদন পত্র পাঠানো হয়েছে। শিয়ালদহ -নামখানা শাখায় অতিরিক্ত ট্রেন চালানোর অনুরোধ জানানো হয়েছে। হাওড়া স্টেশন থেকে লট এইট(Lord- 8) হয়ে কচুবেড়িয়া পর্যন্ত যাওয়ার জন্য ১৪৫ টাকা ভাড়া ধার্য করা হয়েছে। বাবুঘাট থেকে লট এইট হয়ে কচুবেড়িয়া পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে ভাড়া ১৪০টাকা ধার্য করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে অতিরিক্ত দুটি টুরিস্ট বাস এর বন্দোবস্ত রাখা হয়েছে। ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগরেই ঘাঁটি গাড়ছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী থেকে শুরু করে পরিবহণ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি মেলা প্রাঙ্গণে গড়ে ওঠা উচ্চ পর্যায়ের কন্ট্রোলরুমে চব্বিশ জন অতিরিক্ত আধিকারিককে মোতায়েন করা হচ্ছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00