Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বস্তি, রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী

গত ২৪ ঘন্টায় রাজ্যে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা ও দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও খানিকটা স্বস্তি মিলল করোনার দৈনিক সংক্রমণে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ছয়শৌর ঘরে নেমেছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬০৩ জন। তবে দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও দৈনিক মৃত্যু আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। নতুন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১৪ জন। সেই সঙ্গে শনাক্তের হারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা ও দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা।

উ‍ৎসবের মরসুমে রাজ্যে আচমকাই চোখ রাঙাতে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। ফলে কিছুটা হলেও উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সামনেই যেহেতু শীতকাল তাই উদ্বেগ আরও বেড়েছে। যদিও ইতিমধ্যেই রাজ্যে আট কোটির বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। সেটাই সংক্রমণ মোকাবিলায় বড় অস্ত্র হিসেবে কাজ করবে বলে আশাবাদী চিকি‍ৎসকরা।

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪ হাজার ১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও ৬০৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৯৯ হাজার ৯১ জনে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৫১ শতাংশে। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ১৪ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৯ হাজার ২৪০ জন।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার বেশি। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৫৭ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৭১ হাজার ৯৫২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৩০ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৬৮টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৯৯ জনে। মহানগরী কলকাতায় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৯ জন এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১৩৮ জন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00