Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ, কমল শনাক্তের হার-ও

নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৭৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য হলেও মিলল স্বস্তি। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Case) আগের দিনের তুলনায় নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৭৫ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি স্বস্তি দিয়েছে শনাক্তের হার-ও (Positivity Rate)। নমুনা পরীক্ষার (Sample Test) তুলনায় সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪২ শতাংশে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন চার জন। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা ১০ হাজারের গণ্ডির নিচে নেমেছে।

টানা দু’দিন ধরে সামান্য ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল করোনার দৈনিক সংক্রমণ। ফলে উদ্বেগ বেড়েছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বস্তি দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) করোনা বুলেটিন (Covid Status)। ওই বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় আরও ১২ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় সংক্রমণ হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৪২ শতাংশে। নতুন করে ৭৭৫ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চার জন মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন। যার ফলে রাজ্যে করোনার ছোবলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৩৮৪ জনে।’

দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার অনেকটাই বেশি হওয়ায় হু-হু করে অ্যাকটিভ কেসের সংখ্যা কমছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৯৪৩ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ২০ লাখ ৬৫ হাজার ৫৬৪ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮ দশমিক ৫১ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা ১০ হাজারের গণ্ডির নিচে নেমেছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৪৮ জনে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00